হ্যাকনি হোমস্ সংক্রান্ত তথ্য

আমাদের লক্ষ্য হল ডিসেন্ট হোমস্ এবং এস্টেটগুলোকে সর্বোচ্চ, দায়িত্বশীল হাউজিং সেবা প্রদান করা এবং বাসিন্দাদেরকে নিরাপদ ও আদর্শ কমিউনিটিতে সুন্দর জীবনযাপন করতে সাহায্য করা।

হ্যাকনি হোমস্ এবং হ্যাকনি কাউন্সিল

হ্যাকনি কাউন্সিলের প্রায় ২৩,৫০০টি ভাড়া বাড়ি আছে। এগুলোর মধ্যে ফ্ল্যাট, মেসনেট (ছোট বাড়ি) এবং কিছু বাড়ি রয়েছে এবং এগুলো প্রধানত বিভিন্ন এস্টেটে অবস্থিত।

কাউন্সিলের পক্ষে, হ্যাকনি হোমস্ বাড়িগুলো দেখাশোনা করে। হ্যাকনি হোমস্ কাউন্সিল থেকে আলাদা একটি প্রতিষ্ঠান যদিও এটা কাউন্সিলের ১০০% মালিকানায় প্রতিষ্ঠিত হয়েছিল।

হ্যাকনি হোমস্ আপনার টেন্যান্সি দেখাশোনা করে, আপনাকে হাউজিং সেবা প্রদান করে এবং আপনার বাসগৃহের যাবতীয় মেরামত কাজ সম্পাদন করে থাকে।

হ্যাকনিতে হাউজিং সেবা প্রদানের ক্ষেত্রে হ্যাকনি কাউন্সিল এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাউন্সিল বা হাউজিং এ্যাসোসিয়েশান কর্তৃক প্রদান করা হলেও বারা এলাকার সোশ্যাল হাউজিং যথেষ্ট ভাল মান সম্পন্ন তা নিশ্চিত করা এর দায়িত্ব। এছাড়াও, হ্যাকনি কাউন্সিলর হলেন হ্যাকনি হোমস্ বোর্ডের পাঁচজন সদস্য, সুতরাং হ্যাকনি হোমস্ কিভাবে পরিচালিত হবে সে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে তারা তাদের ভূমিকা পালন করেন।

হ্যাকনি হোমস্ কি?

টেন্যান্টদের সাথে পূর্ণাঙ্গ আলোচনা করে ২০০৬ এর এপ্রিলে হ্যাকনি হোমস্ প্রতিষ্ঠিত হয়েছিল। এটা একটি অলাভজনক প্রতিষ্ঠান যার অর্থ হল ভাড়া বা অনুদান থেকে এর প্রাপ্ত সমূদয় টাকা হ্যাকনি কাউন্সিলের টেন্যান্টদের জন্য ডিসেন্ট হোমসে উন্নত করা এবং সেবা প্রদানের কাজে ব্যয় করা হয়ে থাকে। এছাড়াও এটা একটি এএলএমও (আর্মস্ লেংথ্ ম্যানেজমেন্ট অর্গানাইজেশান)। এর অর্থ এটা কাউন্সিলের অংশ নয় তবে কাউন্সিল এর মালিক।

আমাদের নিজস্ব ম্যানেজমেন্ট বোর্ড আছে যা স্বাধীনভাবে কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ছয়জন নির্বাচিত রেসিডেন্ট প্রতিনিধি, পাঁচজন নিয়োগকৃত ইন্ডিপেনডেন্ট বোর্ড মেম্বার এবং হ্যাকনি কাউন্সিল কর্তৃক মনোনীত পাঁচজন কাউন্সিলরের সমন্বয়ে এই বোর্ড গঠিত।

হ্যাকনি হোমস্ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এমন একটি প্রতিষ্ঠান গঠন করা যা হ্যাকনি কাউন্সিলের টেন্যান্টদেরকে দেওয়া সার্ভিসের মান বাড়াতে নিবেদিত থাকবে।

আমাদের মূল উদ্দেশ্যসমূহ

ডিসেন্ট হোমস্ স্ট্যান্ডার্ড

একটি এএলএমও (অখগঙ) হওয়ার মাধ্যমে, সালের মধ্যে আমাদের বাসগৃহগুলোকে গভার্ণমেন্টের ডিসেন্ট হোমস্ স্ট্যান্ডার্ড করার কাজে অর্থ ব্যয় করার জন্য অতিরিক্ত গভার্ণমেন্ট ফান্ড পাবার সুযোগ হ্যাকনি হোমসের রয়েছে। এটা একটি প্রোগ্রামের মাধ্যমে পাওয়া যাবে যে প্রোগ্রাম বাসগৃহের ভিতরে (কিচেন এবং বাথরুম) ও বাইরে উন্নত করবে।

আমাদের মূল্যায়ন