সূচনা
এই বইয়ের উদ্দেশ্য হ্যাকনি কাউন্সিলের সাথে সম্পাদিত আপনার টেন্যান্সি এবং হ্যাকনি হোমস্ আপনাকে যে হাউজিং সার্ভিস দিয়ে থাকে সে সম্পর্কে আপনাকে তথ্য প্রদান করা।
অনুগ্রহ করে এই বইটিকে আপনার টেন্যান্সির সাথে রাখুন, এবং এমন স্থানে রাখুন যাতে করে সহজেই পাওয়া যায়। স্টাফরা আপনার সাথে আলাপ করার সময় প্রায়ই সেগুলো রেফার করবে।
আপনার যদি কিছু জানার থাকে বা কিছু খুঁজে বের করতে চান তাহলে অনুগ্রহ করে প্রথমেই চেক করে দেখুন সেটা এই বইয়ে দেওয়া আছে কিনা। শুরুতে যে সূচীপত্র দেয়া আছে তা আপনি যে টপিক খুঁজছেন তা পেতে সাহায্য করবে। এরপরও যদি আপনি কারও সাথে আলাপ করতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।
যেখানে আপনি সিম্বল বা চিহ্ন দেখতে পাবেন সেখানে বিভিন্ন টপিকের উপরে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এইসব তথ্য আপনি আপনার নেইবারহুড অফিস থেকেও পেতে পারেন।
আমাদের সাথে যোগাযোগ করা
সকল নেইবারহুড অফিস, টিএমও অফিস, হাউজিং কন্ট্যাক্ট সেন্টার এবং অন্যান্য প্রয়োজনীয় ফোন নম্বর এই বইয়ের পিছনের পাতার পকেটে কন্ট্যাক্ট শিটে দেয়া আছে।
আপনি বা আপনার পরিবারের কোন সদস্য যদি এই বইয়ের কোন অংশের ব্যাখ্যা, সিডি বা অডিও টেপে অথবা বড় প্রিন্টে পেতে চান তাহলে অনুগ্রহ করে আমাদেরকে তা জানান।
আপনি যদি আপনার নিজের ভাষায় আমাদের সাথে কথা বলতে চান, অথবা আমাদের কোন ডকুমেন্টের অনুবাদ পেতে চান তাহলে আপনার নেইবারহুড অফিসের সাথে যোগাযোগ করুন।

