মাজ-বিরোধী আচরণ এবং হয়রানি
আমরা চাই আপনি আপনার বাড়িতে এবং কমিউনিটিতে নিরাপদ বোধ করুন। আপনি যদি মনে করেন কোনও সমাজ-বিরোধী বা হয়রানিমূলক আচার-আচরণের জন্য আপনার শান্তি বিঘিœত হচ্ছে, তাহলে আপনার নেইবারহুড অফিস অথবা কাউন্সিলের ‘হেট ক্রাইম ইউনিট’-এ যোগাযোগ করুন।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
আমি কি ধরণের ব্যবস্থা গ্রহণ করতে পারি?
এসব অপরাধমূলক আচার আচরণের কারণে যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করুন। আমাদের ব্যবস্থা গ্রহণের জন্য এসব অভিযোগের বিস্তারিত তথ্যের প্রয়োজন হবে এবং সে জন্য আপনি এসব ঘটনার একটা ডায়েরি সংরক্ষণ করুন। আমরা আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দেবো এবং প্রয়োজনে আমরা যতটুকু পারি সে ব্যবস্থা গ্রহণ করবো। অপরাধ সংঘটিত হবার সাথে সাথে অবশ্যই পুলিশের সাথেও যোগাযোগ করুন।
কাউন্সিল কি করতে পারে?
সমস্যাটা যদি প্রতিবেশী টেন্যান্টদের মধ্যে হয়ে থাকে এবং তা যদি টেন্যান্সি চুক্তি ভঙ্গমূলক হয়ে থাকে, তাহলে আমরা সেই প্রকৃত অপরাধকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
আমরা হয়রানির কেসগুলিকে, বিশেষতঃ জাতিগত হয়রানির কেসগুলিকে, অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। সমস্যাটা যদি পরিবার সংক্রান্ত কোনও ব্যক্তিগত সমস্যা হয়ে থাকে তাহলে সে ব্যাপারে আপনি কি করতে পারেন সে জন্যে আমরা প্রয়োজনীয় উপদেশ বা অন্যান্য সহায়তা প্রদান করে থাকি। আপনি অবশ্য কোনও সলিসিটরের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। কি করা যেতে পারে এবং দুর্ব্যবহার-নির্যাতন এবং সহিংসতা দেখুন।
আমি যদি হয়রানির শিকার কোন প্রতিবেশীর ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ি?
এ অবস্থায় আমরা সেই প্রতিবেশীর সাথে আলোচনা করতে পারি যে কি ধরনের সাহায্য তারা পেতে পারেন। এ ব্যাপারে যে সব তথ্য আপনি আমাদেরকে দেবেন তা সম্পূর্ণই গোপন থাকবে।
আমি কি অন্য বাড়িতে চলে যেতে পারবো?
আমরা সাধারণতঃ আপনাকে অন্য বাড়িতে স্থানান্তরিত করতে পারবো না তবে সমস্যা দূর করা যায় কিভাবে সে ব্যাপারে সাহায্য করতে পারবো। তবে, যদি সুস্পষ্ট কোনও প্রমান পাওয়া যায় যে আপনি বা আপনার পরিবারের কোনও সদস্য সত্যিই কোনও বিপদের মধ্যে রয়েছেন তাহলে আমরা হয়তো আপনাকে অন্য কোনও বাড়িতে চলে যাওয়ার ব্যাপারে সাহায্য করতে পারবো।
সমাজ-বিরোধী আচার-আচরণ কি?
সমাজ-বিরোধী আচরণ হচ্ছে সে সব আচরণ যেগুলির কারণে একটি এলাকার অধিবাসিদের দুর্দশার সৃষ্টি হয়, মনে ভয়-ভীতির সৃষ্টি হয়, এবং সে কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এগুলির মধ্যে রয়েছে গোলমাল বা শোরগোল, ড্রাগ সংক্রান্ত অপরাধ, চুরি, ভাংচুর এবং পতিতাবৃত্তি ইত্যাদি। হয়রানি এবং হিংসা-বিদ্বেষও এর আওতায় পড়ে।
কেউ যদি অন্য কারও ক্ষয়ক্ষতির ইচ্ছা পোষণ করে অথবা কাউন্সিল স্টাফ বা কন্ট্রাক্টর বা অন্য ব্যক্তিকে ভয়-ভীতি প্রদর্শন করে তা হলে তা হেট ক্রাইম এবং হয়রানির আওতায় পড়বে। এ অপরাধ সাধারণতঃ জাতি, বর্ণ, জাতীয়তা, এথনিক অরিজিন, ধর্ম, রাজনীতি, লিংগ, বয়স, যৌন আচরণে পছন্দ, প্রতিবন্ধীত্ব বা মানসিক অবস্থা ইত্যাদি বিভিন্ন পার্থ্যক্য জনিত প্রেজুডিজ থেকে সংঘঠিত হয়ে থাকে। সাম্প্রদায়িক, হোমোফোবিক অথবা যৌন নিপিড়ন এবং ডোমেস্টিক ভায়লেন্সও এর মধ্যে গণ্য হবে। এসব কার্যকলাপের মধ্যে রয়েছে দেয়াল লিখন, বিষয় সম্পত্তির ক্ষয়ক্ষতি, লিখিত অথবা মৌখিক দুর্ব্যবহার, অনুসরণ করা, ভীতি প্রদর্শন করা এবং নৈরাজ্য সৃষ্টি করা ইত্যাদি।
কি করা যেতে পারে?
আমাদের নেইবারহুড অফিসগুলি এসব সমাজ-বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করবে। কোনও টেন্যান্ট যদি তার কোনও প্রতিবেশী, বা সেই প্রতিবেশীর পরিবারের কোনও সদস্য বা সেই প্রতিবেশীর কোনও অতিথির বিরুদ্ধে কোনও রকমের সমাজ-বিরোধী কার্যকলাপে জড়িত হবার অভিযোগ আমাদের কাছে আনেন তাহলে আমরা সে ব্যাপারে ভালোমতো তদন্ত করে দেখবো এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ওয়ার্ণিং লেটার, বিহেভিয়ার কন্ট্রাক্ট বা অর্ডার, এবং এমনকি টেন্যান্সির সমাপ্তি পর্যন্ত এসব প্রয়োজনীয় ব্যবস্থার মধ্যে রয়েছে। (আপনি যদি সম্মত থাকেন তাহলে) পুলিশ ইত্যাদি অন্যান্য এজেন্সির সাথেও আমরা এ ব্যাপারে একযোগে কাজ করতে পারি।
আমাদের একটি এস্টেট সেফটি টিম রয়েছে যেটি আমাদের এস্টেটের মধ্যে ফ্রড অথবা পাইরেট রেডিও, এবং অন্যান্য মারাত্মক অপরাধ দমন করে থাকে।
ড্রাগ ডিলিং এবং হয়রানির অপরাধসমূহ। কোনও টেন্যান্ট বা তার সাথে বসবাস করেন এমন কোনও ব্যক্তি বা লজার এবং তার কোনও অতিথি ইত্যাদি কর্তৃক এ ধরনের ড্রাগ ডিলিং বা হয়রানির সাথে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হলে সেই টেন্যান্টকে আমরা উচ্ছেদ করবো।
