ব্লকেজ পরিষ্কার করা
আপনি যদি এই নর্দিশেনাগুলো বুঝতে না পারনে অথবা মনে করনে না যে এটা করতে পারবনে তাহলে হাউজংি কন্ট্যাক্ট সন্টোরে অথবা আপনার টএিমও-এর সাথে যোগাযোগ করুন।
.gif)
![]()
সাধারণ পরামর্শ
- ব্লকেজগুলো সৃষ্টি হয় সচরাচর ময়লা: যেমন চর্বি, চা পাতা, চুল ইত্যাদি ট্র্যাপের মধ্যে জমানোর ফলে। ওয়েস্টপাইপ এবং ট্র্যাপগুলো নিয়মিত পরিষ্কার করা ভালো, ডিআইওয়াই (DIY) স্টোর থেকে সুবিধামতো কোন সামগ্রী নিয়ে পরিষ্কার করাটাই ভালো।
- ট্র্যাপটি ফিটিং (বাথ, বেসিন বা সিঙ্ক) এর নিচেই থাকে। এর ভিতরে সব সময় কিছু পরিমান পানি জমা থাকে যা ড্রেন বা নর্দমার দুর্গন্ধ উপরে আসা রোধ করে। তবে, এর মধ্যে ময়লা জমতে পারে এবং তা শক্তভাবে আটকে যায়।
- যদি একাধিক ফিটিং (বাথ, বেসিন ইত্যাদি) ব্লকড বা বন্ধ হয়ে যায় তাহলে ব্লকেজটা মাটির ভিতরে বা মূল ড্রেনে হতে পারে। এ ধরনের ব্লকেজ ছাড়ানোর জন্য মিস্ত্রির (প্লাম্বার) প্রয়োজন হবে। যদি তাই হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
কি করতে হবে
আপনার যা যা প্রয়োজন হবে তা হল:
- গামলা
- জগ বা কাপ
- চট বা ডিশক্লথ
- প্লাঞ্জার
- রবারের দস্তানা বা গ্লাভস্
বাথ, বেসিন বা সিঙ্কেও ব্লক খোলা:
- জগ বা কাপ দিয়ে অধিকাংশ পানি সেচে ফেলুন
- চট বা ডিশক্লথ দিয়ে পানি বের হওয়ার স্থানটি শক্ত করে ধরে রাখুন
- প্লাগ হোলের উপরে প্লাঞ্জারটি রাখুন এবং এটাকে দ্রুত উপরে নিচে পাম্প করুন। এতে সাধারণতঃ ব্লকেজ খুলে যায়
- ব্লকেজ খোলার পরে ট্র্যাপটি খুলুন এবং পরিষ্কার করুন
- কাজ শেষ করার পর আপনার হাত বা অন্যান্য যন্ত্রপাতি ভালোভাবে ধুয়ে ফেলুন।
টয়লেটের ব্লক খোলা:
- যদি টয়লেটের প্যান সম্পূর্ণ ভরে যায়, তাহলে সেচনি যেমন জগ বা গামলা দিয়ে কিছুটা পানি বালতিতে উঠান
- প্যানের তলার দিকে ব্রাশ বা প্লাঞ্জার ঠেলে দিন
- প্রায় ১০ মিনিট ধরে এটাকে শক্তভাবে উপরে নিচে পাম্প করুন। এতে করে চাপ সৃষ্টি হবে ফলে ব্লকেজ সরে যাবে
- ব্লকেজ খুলেছে কিনা তা দেখার জন্য টয়লেট ফ্লাশ করুন
- টয়লেট স্বাভাবিকভাবে ফ্লাশ না হওয়া পর্যন্ত আপনাকে একাধিকবার এটা করতে হতে পারে। দুইবার চেষ্টা করার পরও যদি অবস্থার কোন উন্নতি না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন
- কাজ শেষ করার পর আপনার হাত বা অন্যান্য যন্ত্রপাতি ভালোভাবে ধুয়ে ফেলুন।
