অভিযোগ প্রনালী
আপনার কোন অভিযোগ থাকলে আমাদেরকে তা জানান। তাহলে আমরা সেটা সমাধান করতে পারবো। আপনার মতামত এবং অভিযোগ আমাদেরকে ভুল-ভ্রান্তি শুধরাতে এবং আপনাকে দেওয়া আমাদের সার্ভিসকে উন্নত করতে সাহায্য করে। আমাদের ফোন নম্বর এবং ঠিকানার জন্য এই বইয়ের পিছনের পাতায় কন্ট্যাক্ট শিট দেখুন।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
আমি যদি অভিযোগ করতে চাই তাহলে কার সাথে যোগাযোগ করবো?
শুরুতেই আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করাটাই সবচেয়ে ভালো হবে। আপনি টেলিফোন করতে পারেন , ই-মেইল পাঠাতে পারেন, চিঠি লিখতে পারেন অথবা সশরীরে যেতে পারেন। যোগাযোগের বিস্তারিত, ঠিকানা এবং খোলা থাকার সময়ের জন্য কন্ট্যাক্ট শিট দেখুন। আমরা সমস্যটা দেখবো অথবা আপনাকে অবস্থা সম্পর্কে ব্যাখ্যা দেবো। অভিযোগের বিষয়টি জানা হলেই কেবল দ্রুত সমস্যা বের করা যাবে। আপনি যদি আমাদের প্রথম কার্যক্রমে খুশী না হন তাহলে আমাদের একবটি অভিযোগ প্রক্রিয়া আছে যা আপনি অনুসরণ করবেন। আমাদেরকে জানান এবং অভিযোগ প্রক্রিয়া দেখুন।
আমি কি পদক্ষেপ আশা করতে পারি?
যদি তদন্ত শেষে আমরা দেখি যে আমরা ভুল করেছি তাহলে আমরা লিখিতভাবে ক্ষমা চাইবো এবং বিষয়টি সংশোধন করার জন্য আমাদের করনীয় সব কিছুই করবো। এছাড়াও, একই সমস্যা পুনরায় যাতে আপনার বা অন্য টেন্যান্টদের ক্ষেত্রে না ঘটে সেটা নিশ্চিত করার জন্যও পদক্ষেপ নেবো। যদি আপনার অভিযোগ আমাদের কোন পলিসি সম্পর্কে হয় তাহলে সেই পলিসি পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা তা পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিতে পারি।
আমি কার কাছে আবেদন করবো?
আপনি আপনার লোকাল কাউন্সিলরের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারেন যিনি আপনার পক্ষে আপনাকে উদ্বিগ্ন করছে এমন বিষয় তদন্ত করতে পারেন। তাদের বিস্তারিত কার্যক্রম সম্পর্কে আপনি কাউন্সিলের www.hackney.gov.uk য়েবসাইটে দেখতে পারেন। এ ছাড়া আপনি মেয়রের অফিসে অথবা আপনার লোকাল মেম্বার অব পার্লিয়ামেন্ট-এর সাথেও যোগাযোগ করতে পারেন।
যদি হ্যাকনি হোমসের বিরুদ্ধে মারাত্বক কোন অভিযোগ থাকে এবং তা যদি আমাদের আনুষ্ঠানিক অভিযোগ প্রক্রিয়ার মাধ্যমে করে থাকেন কিন্তু সন্তুষ্ট না হন, তাহলে আপনি লোকাল গভার্ণমেন্ট অমবুদসম্যানের সাথে যোগাযোগ করতে পারেন। অমবুদসম্যান একটি স্বাধীন প্রতিষ্ঠান যা বিষয়টি পুনরায় তদন্ত করতে পারে। এ ব্যাপারে এই বইয়ের পিছনের পাতায় কন্ট্যাক্ট শিট দেখুন।
আমাদেরকে জানান
আমরা জানি অনেক সময় আপনি আমাদের সার্ভিস পেয়ে সন্তুষ্ট নাও হতে পারেন। যদি এমনটি হয় তাহলে অনুগ্রহ করে আমাদেরকে জানান এবং তা সংশোধন করার জন্য আমাদেরকে সুযোগ দিন।
এ ব্যাপারে আপনার নেইবারহুড অফিসে ফোন করা বা অফিসে যাওয়াটাই সবচেয়ে ভাল। আপনি স্টাফদের যে কারও সাথে কথা বলতে চাইতে পারেন। সাধারণতঃ আমরা ভুলভ্রান্তি বা ভুল বোঝাবুঝি খুব দ্রুত চিহ্নিত করতে পারি।
![]()
যদি আমরা এইভাবে সমস্যা চিহ্নিত করতে ন্ পারি তাহলে আপনার অভিযোগ যথাযথভাবে এবং সঠিক উপায়ে দেখাশোনা করা হযেছে তা নিশ্চিত করার জন্য আমাদের একটি অভিযোগ প্রক্রিয়া আছে। ‘কমপ্লেইন্টস্ এ্যান্ড কমপ্লেইন্টস্’ নামে আমাদের একটি বুকলেট আছে যা আপনার নেইবারহুড অফিস থেকে অথবা কমপ্লেইন্টস্ টিমের কাছ থেকে পেতে পারেন। এই বুকলেটে অভিযোগ প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে এবং একটি কমপ্লেইন্টস্ ফরম দেওয়া আছে যা আপনাকে পূরণ করতে হবে। আপনি এটা হাতে হাতে (আপনাকে একটা রিসিট/রশিদ দেয়া হবে) বা বিনা পযসায় পোস্ট করতে পারেন অথবা আপনি www.hackneyhomes.org.uk ওয়েবসাইটে একটি অন-লাইন ফরম পূরণ করতে পারেন।
অভিযোগ প্রক্রিয়া
স্টেইজ ওয়ান। আমরা আপনার অভিযোগ পাওয়ার ৩ দিনের মধ্যে চিঠি লিখে জানিয়ে দেবো। আপনার অভিযোগ নিয়ে যারা কাজ করবে আমরা তাদের নাম আপনাকে বলবো। তারা আপনার অভিযোগের বিষয় খতিয়ে দেখবে এবং ১৫ কর্ম দিবসের মধ্যে আপনাকে একটা লিখিত উত্তর পাঠিয়ে দেবে।
স্টেইজ টু। যদি আপনি স্টেইজ ওয়ানের ফলাফলে সন্তুষ্ট না হন তাহলে কমপ্লেইন্টস্ টিমের মাধ্যমে ঘটনাটি তদন্ত করার জন্য বলতে পারেন। তারা ঘটনাটি খতিয়ে দেখবে এবং ১৫ কর্ম দিবসের মধ্যে আপনাকে একটি উত্তর পাঠিয়ে দেবে।
স্টেইজ থ্রি। এরপরও যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আপনি আপনার অভিযোগটি হ্যাকনি কাউন্সিলের স্ট্যান্ডার্ডস্ এ্যান্ড কমপ্লেইন্টস্ টিম কর্তৃক বিবেচনার জন্য বলতে পারেন।
তারা স্টেইজ ওয়ানের ফলাফল এবং স্টেইজ টু-এর তদন্ত পরীক্ষা করে দেখবেন এবং একটি স্বাধীন পর্যবেক্ষণ সম্পাদন করবেন। তারা অভিযোগটি খতিয়ে দেখবেন এবং ২০ কর্ম দিবসের মধ্যে আপনাকে লিখিত উত্তর পাঠাবেন।
