কনডেনসেশান
আপনি যদি এই নির্দেশনাগুলো বুঝতে না পারেন অথবা তা পারার ক্ষমতা রাখেন না বলে মনে করেন তাহলে আপনার হাউজিং কন্ট্যাক্ট সেন্টার অথবা টিএমও-র সাথে যোগাযোগ করুন।
কনডেনসেশান কি?
- এটি শুরু হয় রান্নাবাড়া, ধোয়া-কাচা এবং গ্যাসের ব্যবহার থেকে।
- এটি আর্দ্র বাতাস থেকে দেয়াল, আয়না, ওয়াল টাইলস, জানালা ইত্যাদির ঠান্ডা উপরিভাগে, এবং এমন কি কাপড়-চোপড়েও জমা হয়।
- আদ্র বাতাস যখন উষ্ণ হয় তখন এটি সিলিং, উপরতলার ঘর ইত্যাদিতেও পৌঁছে যায় এবং মোল্ড গঠন করে।
কনডেনসেশান দূর করা
কনডেনসেশোন যে কোনও ঘরেই জমতে পারে। এগুলো রোধ করতে হলে আপনাকে কিছু পদক্ষেপ গ্রহন করতে হবে।
অতিরিক্ত আদ্রতা নিয়ন্ত্রণ করুন:
- রান্ন্াঘর এবং বাথরুমের দরজা বন্ধ রাখুন যাতে এখানকার বাষ্প অন্য কোনও ঠান্ডাঘরে প্রবেশ করতে না পারে
- রান্না-বান্না করার সময় এবং কাপড় ধোয়ার সময় রান্নাঘর বা বাথরুমের জানালা খোলা রাখুন যাতে বাষ্প বাইরে চলে যেতে পারে
- যেথানে বাথরুমে বা রান্নাঘরে আমরা ভেন্টিলেশানের ব্যবস্থা রেখেছি সেখানে ভেন্টিলেটর ব্যবহার করুন
- অন্যান্য ঘরের জানালাগুলো দিনের কিছু সময় খোলা রাখুন যাতে করে ঘরের ভিতরের বদ্ধ বাতাস একটু পরিবর্তিত হতে পারে
- বোতলজাত গ্যাস হিটার ব্যবহার করবেন না
- মোল্ড গঠন প্রতিরোধ করার জন্য সার্ফেস থেকে আদ্রতা মুছে পরিষ্কার করুন
- এয়ার ভেন্টগুলো আটকে রাখবেন না।
স্বল্প আদ্রতা তৈরী করুন:
- সম্ভব হলে উন্মুক্ত স্থানে জামাকাপড় শুকানোর ব্যবস্থা করুন, অন্যথায় যেসব ঘরে ভালো ভেন্টিলেশানের ব্যবস্থা আছে সেসব ঘর ব্যবহার করুন
- রান্নার সময় প্যান ঢেঁকে রাখুন
- টাম্বল ড্রায়ারকে বাইরের দিকে ভেন্ট করুন।
আপনার বাসগৃহটিকে উষ্ণ রাখুন:
- ঘরের উষ্ণতা হারানো রোধ করুন
- ব্যাকগ্রাউন্ড হিটটা যাতে কম থাকে সে দিকে খেয়াল রাখবেন।
