গ্যারেজ এবং পার্কিং
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
আমি কোথায় আমার গাড়িটি পার্ক করতে পারি?
আপনি কেবলমাত্র পাকিরং-এর জন্য নির্ধারিত স্থানে বা রাস্তার পাশেই আপনার গাড়িটি পার্ক করতে পারেন। অধিকাংশ এলাকাতেই পার্কিং কন্ট্রোল স্কিম আছে। প্রত্যেক টেন্যান্ট, রেসিডেন্ট এবং আগত অতিথিকে সেই স্কিমের নিয়ম-নীতি মেনে চলতে হবে। পার্কিং এবং পার্কিং কন্ট্রোল স্কিম দেখুন।
কিভাবে গ্যারেজ বা পার্কিং স্পেস ভাড়া নেওয়া যাবে?
ভাড়া দেওয়ার জন্য আমাদের বেশ কিছু সংখ্যক গ্যারেজ রয়েছে, এবং এ ছাড়া কিছু এলাকাতে গেইটসহ কিছু চিহ্নিত পাকির্ এরিয়া রয়েছে। আপনি যদি গ্যারেজ বা পাকির্ স্পেস ভাড়া নিতে চান তাহলে আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করুন। গ্যারেজ এবং পাকির্-এর স্থান ভাড়া দেওয়া দেখুন।
আমি কি পার্কিং স্পেসে বা গ্যারেজে যে কোনও কিছু স্টোর করতে পারি?
গ্যারেজে কেবলমাত্র কার, ভ্যান এবং মটরবাইক রাখা যায়। পেট্রোল, বোতলজাত গ্যাস অথবা অন্য কোনও ধরণের দাহ্য পদার্থ আপনি এখানে কোনও ভাবেই রাখতে পারবেন না। আপনার গ্যারেজটিকে আপনি সাধারণ গুদাম হিসাবে ব্যবহার করতে পারবেন না বা কোনও ব্যবসায়িক কাজেও ব্যবহার করতে পারবেন না।
আমার কারটিকে যদি ক্ল্যাম্প করা হয় বা নিয়ে যাওয়া হয় তাহলে আমি কি করতে পারি?
এটি তখনই হতে পারে যখন আপনি আপনার গাড়িটিকে আনট্যাক্সড রেখে থাকেন বা সেটিকে স্থানীয় পার্কিং কন্ট্রোল স্কিমের নিয়ম বহির্ভূতভাবে পার্ক করে থাকেন বা সেটিকে কোথাও পরিত্যাক্ত অবস্থায় ফেলে রাখেন। আপনার কারটিকে কযাম্প করা হলে আপনি জরিমানা পরিশোধ করে খুব তাড়াতাড়িই তা ফেরত পেতে পারেন - কিভাবে তা করবেন তার বিস্তারিত আপনার গাড়িতে সেঁটে দেওয়া টিকেটেই পেয়ে যাবেন। গাড়িটিকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে নিকটবর্তী কোনও স্থানে একটা নোটিশ দেওয়া থাকবে যে কিভাবে আপনি সেটি ফেরত পেতে পারবেন।
গ্যারেজ এবং পাকির্ং-এর স্থান ভাড়া দেওয়া
আমাদের হ্যাকনি এলাকাতে অনেক গ্যারেজ রয়েছে। আপনি যদি সেগুলোর কোনও একটা ভাড়া নিতে চান তাহলে আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করুন।
স্টেটের যারা টেন্যান্ট তাদেরকে যদিও অগ্রাধিকার দেওয়া হয়, তবুও যারা স্টেটের টেন্যান্ট নন তারাও গ্যারেজ বা পার্কিং স্পেস ভাড়া নিতে পারেন।
গ্যারেজ এবং পাকির্ স্পেসের ভাড়ার জন্য আপনার একটা পৃথক এ্যাকাউন্ট রয়েছে তবে আপনি ইচ্ছা করলে আপনার বাসা ভাড়া যেভাবে পরিশোধ করেন সেই একই পদ্ধতিতে এগুলোও পরিশোধ করতে পারেন। ভাড়া প্রদান করা দেখুন।
আপনার ভাড়া বকেয়া থাকলে আপনি গ্যারেজ বা পাকির্ং স্পেস ভাড়া নিতে পারবেন না বা পার্কিং পারমিট পাবেন না বা স্টেট বেরিয়ার গেটের চাবিও পাবেন না।
পার্কিং কন্ট্রোল স্কিম
হ্যাকনি বিভিন্ন স্কিম পরিচালনা করে থাকে। কোনও অবস্থাতেই আপনি কোনও ‘নো পাকির্’ এলাকায় পার্ক করতে পারবেন না এবং আপনাকে আপনার এলাকার কোনও না কোনও এটা স্কিম-এর নিয়ম অনুযায়ি চলতে হবে। এই একই নিয়ম আপনার পরিবারের অন্যান্য সদস্য এবং আপনার অতিথিদের বেলাতেও সমানভাবে প্রজোয্য।
সব সময়ই আপনার পারমিটটি প্রদর্শন করতে হবে এবং যেসব গাড়ি আপনি বা আপনার পরিবারের সদস্যরা স্টেটের মধ্যে পার্ক করবেন সেগুলোর রেজিট্রেশান নম্বরও আমাদেরকে দিতে হবে।
পার্কিং
- আপনাকে কেবলমাত্র পার্কিং-এর জন্য নির্দিষ্ট করা স্থানেই পার্ক করতে হবে। আপনি যদি পার্কিং বে হিসাবে ভাড়া না নিয়ে থাকেন তা হলে কোনও পরিবারের জন্যই আলাদা কওে কোনও পার্কিং স্পেস দেওয়া হবে না।
- স্বাস্থ্য, নিরাপত্তা এবং এরকম অন্যান্য জরুরী সার্ভিসগুলোর সুবিধার্থে যে কোন স্থানে গাড়ি পার্ক করবেন না যাতে কোনও প্রতিবন্ধকতা বা বিপদের সৃষ্টি হতে পারে।
- আপনার গাড়িটি যদি পেভমেন্টে, ফুটপাথে, ভার্জ (verge) অথবা হ্যাচড (hatched) এলাকাতে বা স্টেটের অন্য কোনও স্থানে অবৈধভাবে পার্ক করা থাকে, অথবা সেটি যদি আনট্যাক্সড হয়, অথবা সেটি যদি কোনও প্রতিবন্ধকতা বা বিপদের সৃষ্টি করে তাহলে সেটিকে সরানো হবে।
- পাকির্-এর জন্য নির্দিষ্ট স্থান ছাড়া কাউন্সিলের রাস্তা বা অন্য কোনও স্থানে যদি নিয়মিতভাবে আপনার কোনও গাড়ি, ক্যারাভ্যান, অথবা ট্রেইলার ইত্যাদি রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।
- আপনার কার পাকির্ এলাকা, ড্রাইভওয়ে, অথবা আপনার বাড়ির সন্নিকটে কোনও স্থানে আপনার গাড়ির বড় ধরনের মেরামতের কাজ করতে হবে।
- কোনও পার্কিং কন্ট্রোল স্কিমের আওতায় যদি আপনি সঠিকভাবে পার্কিং না করেন তাহলে আপনার গাড়িটিকে ক্লাম্পড করা হবে অথবা নিয়ে যাওয়া হবে, এবং এ জন্য আপনাকে বড় অংকের জরিমানা দিতে হবে। আমি কি করতে পারি? দেখুন।
