গৃহ পরিবর্তন

আমরা নিয়মিতভাবে পরীক্ষা করবো যার নামে যে বাড়ি তিনি সত্যিই সেই বাড়িতে বসবাস করছেন কি না।

আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে

আমার সাথে আমার বাড়িতে কে কে বসবাস করতে পারবে?

আপনার পরিবারের যে কোনও সদস্য আপনার সাথে বসবাস করতে পারবেন, এবং আপনি কোনও ইনট্রোডাক্টরি বা ডিমোটেড টেন্যান্ট না হলে আপনি বাড়িতে লজারও রাখতে পারবেন। আপনি আপনার বাড়ির অংশ বিশেষ (সম্পূর্ণ নয়) সাবলেটও দিয়ে দিতে পারেন। এ ব্যাপারে একেবারে প্রথমেই আপনাকে আমাদের কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে। উপযুক্ত কারণ ছাড়া আমরা সে দাবী প্রত্যাখ্যান করবো না। আমরা যদি এক মাসের মধ্যে কোনও উত্তর না পাঠাই তাহলে ধরে নিতে হবে যে আপনি সেই সম্মতি পেয়ে গেছেন। কেউ যদি আপনার বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করে থাকে বা বাড়ি থেকে নেমে যায় তাহলে তা আপনার হাউজিং এবং অন্যান্য কিছু বেনিফিট পেতে অসুবিধার সৃষ্টি করতে পারে।

আমার পরিবারের আকার পরিবর্তন হয়ে গেলে?

আপনার পরিবারের আকার বড় হয়ে গেলে এবং বর্তমান টেন্যান্সিটি প্রয়োজনের তুলনায় ছোট হয়ে গেলে সে ক্ষেত্রে বড় কোনও গৃহের জন্য আবেদন করতে পারবেন। বাসগৃহ পরিবর্তন এবং স্থানান্তরের অন্যান্য উপায় দেখুন। আপনার যদি ফ্যামিলি সাইজের গৃহের প্রয়োজন না থাকে তাহলে আমরা আপনাকে আপনার পরিবারের আকার অনুযায়ী বাড়ি পেতে সহায়তা করবো, এবং সে ক্ষেত্রে আপনার গৃহ পরিবর্তনের কিছু খরচ আমরাই বহন করবো।
আপনার নেইবারহুড অফিসে এ ব্যাপারে লিফলেট সংগ্রহের ব্যাপারে যোগাযোগ করুন।

কোনও ব্যাক্তি কি আমার সাথে জয়েন্ট টেন্যান্ট হতে পারেন?

আপনি যদি বিয়ে করেন বা কোনও পার্টনারশীপে অন্তর্ভূক্ত হন অথবা আপনার কোনও বন্ধুকে নিয়ে একসাথে আপনার বাড়িটিতে বসবাস করতে চান তাহলে সে ক্ষেত্রে আমরা তাকে আপনার জয়েন্ট টেন্যান্ট হিসাবে বিবেচনা করবো। এ ক্ষেত্রে অবশ্য তাকে কমপক্ষে ১৮ বছরের হতে হবে এবং আমরা তার অতীতের বাসস্থান সম্পর্কে অবগত হয়ে তারপর আপনাকে সে ব্যাপারে অনুমতি দেবো। যৌথ টেন্যান্সি দেখুন।

কে আমার টেন্যান্সিটির হস্তান্তর নিতে পারবে?

আপনার কোন জয়েন্ট টেন্যান্ট থেকে থাকলে সে ক্ষেত্রে আপনা আপনিই আপনার সেই জয়েন্ট টেন্যান্টের কাছে টেন্যান্সিটি চলে যাবে। তা না হলে আপনার স্ত্রী অথবা স্বামী অথবা পার্টনারও তা পাবার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। টেন্যান্টের মৃত্যু (উত্তরাধিকার) এবং টেন্যান্সি হস্তান্তর (প্রত্যার্পন) দেখুন।

যৌথ টেন্যান্সি

যে টেন্যান্সিতে দুই বা ততোধিক প্রাপ্তবয়ষ্ক (১৮ বছরের বেশী) ব্যক্তির নাম একসাথে উল্লেখ থাকে তাকে জয়েন্ট টেন্যান্সি বলে।

প্রত্যেক টেন্যান্ট এককভাবে এবং তারা যৌথভাবে এই টেন্যান্সির জন্য এবং এর ভাড়া সম্পূর্ণভাবে পরিশোধের ব্যাপারে দায়ী থাকেন।

প্রত্যেক টেন্যান্টের এ ক্ষেত্রে সমান অধিকার থাকে। প্রত্যেক টেন্যান্টই হাউজিং বেনিফিট দাবী করতে পারেন।

কোনও একজন টেন্যান্ট যদি এই টেন্যান্ট চুক্তি বাতিল করতে চান তাহলে এই গৃহে বসবাসের অধিকার অপর টেন্যান্টের আপনা আপনিই বিলুপ্ত হয়ে যায়।

টেন্যান্সি হস্তান্তর (প্রত্যার্পন)

আপনি আপনার সম্পত্তিটি আপনার কোনও আত্মীঁয়ের কাছ থেকে হস্তাস্তর না নিয়ে থাকলে এটি আপনি হস্তান্তর করতে পারেন। আপনার সাথে বসবাস করছেন এমন কোনও জয়েন্ট টেন্যান্ট অথবা কোনও আত্মীয বা কোনও অবিবাহিত পার্টনার, যিনি আপনার সাথে কমপক্ষে ১২ মাস ধরে বসবাস করছেন, এমন পার্টনারের কাছে হস্তান্তর করতে পারেন। এরকম হস্তান্তরের আগে আপনাকে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে।

টেন্যান্টের মৃত্যু (উত্তরাধিকার)

বর্তমানে টেন্যান্সিকে একবারের জন্য হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়।

কোনও টেন্যান্টের মৃত্যুর সাথে সাথে আপনা আপনিই জয়েন্ট টেন্যান্ট টেন্যান্সিটি পেয়ে যান। কোনও জয়েন্ট টেন্যান্ট না থাকলে, মৃত ব্যক্তির পার্টনার (বিবাহিত অথবা অবিবাহিত, সমলিঙ্গের জুটিও হতে পারে) এই টেন্যান্সিটি পেয়ে যেতে পারেন যদি কিনা এটি ইন্ট্রোডাক্টরি বা ডিমোটেড টেন্যান্সি না হয়ে থাকে। টেন্যান্টদের অধিকারসমূহ দেখুন। এটাকে সাক্সেশান বা উত্তরাধিকার বলা হয়।

মৃত্যু বরণের সময় এই জয়েন্ট টেন্যান্টকে বা বিবাহিত পার্টনারকে টেন্যান্সিটি তার একমাত্র বা প্রধান বাসগৃহ হিসাবে ব্যবহার করতে হবে। অবিবাহিত পার্টনারের ক্ষেত্রে মৃত্যু বরণের সময় পর্যন্ত মৃত ব্যক্তির সাথে কম পক্ষে ১২ মাস একসাথে বসবাস করতে হবে। কোনও জয়েন্ট টেন্যান্ট বা পার্টনার যদি না থেকে থাকেন তা হলে পরিবারের অন্য কোনও সদস্য এই টেন্যন্সিটি কিছু শর্ত সাপেক্ষে পেতে পারেন।

টেন্যান্সিটি পেতে হলে কোনও ব্যক্তিকে আমাদের কাছে টেন্যান্টের মৃত্যুর সময় থেকে ৩ মাস অতিবাহিত হবার আগেই লিখে জানাতে হবে।