হাউজিং এবং কাউন্সিল ট্যাক্স বেনিফিট

হাউজিং বেনিফিট এবং কাউন্সিল ট্যাক্স বেনিফিট সংক্রান্ত আবেদনপত্র ও তথ্যাবলী দেখাশোনা করে একটি সেন্ট্রাল বেনিফিটস্ টিম। এই পুস্তিকার পিছনের পৃষ্ঠায় কন্ট্যাক্ট শিট দেখুন।

আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে

আমি কিভাবে হাউজিং এবং কাউন্সিল ট্যাক্স বেনিফিট পেতে পারি?

আপবেদন পত্রের জন্য আপনাকে আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করতে হবে অথবা বেনিফিটস্ টিমকে ফোন করুন তারা আপনাকে একটি ফরম পাঠিয়ে দেবে। টেলিফোন নম্বরের জন্য কন্ট্যাক্ট শিট দেখুন।
আপনার উপার্জন, পরিবারের আকার, আপনি প্রতিবন্ধী বা অবসরপ্রাপ্ত কিনা, এবং আপনার কোন সঞ্চয় থাকলে সেগুলোর ভিত্তিতে আপনার আবেদনপত্র মূল্যায়ন করা হবে। আপনার আবেদন অনুমোদিত হলেই কেবল বেনিফিটস্ টিম আপনাকে লিখে জানিয়ে দেবে আপনি কত বেনিফিট পাবেন। বেনিফিটের টাকা সরাসরি আপনার রেন্ট একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ভাড়া প্রদান করা দেখুন। আপনি যদি মনে করেন যে আপনার মূল্যায়ন সঠিক হয় নাই তাহলে পূনরায় পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।

আমার অন্য কোন সঞ্চয় বা উপাজন থাকলে কি হবে?

আপনার যদি সঞ্চয়, মূলধন বা অন্য কোন উপার্জন (অর্থা ব্যক্তিগত পেনশান) থাকে তাহলে তা আপনার প্রাপ্য বেনিফিটের উপর প্রভাব ফেলতে পারে। তবে, নির্দিষ্ট পরিমানের নিচে সঞ্চয় বা উপার্জন হলে তা আপনার বেনিফিটকে কখনও প্রভাবিত করবে না। সঞ্চয় বলতে বাড়তি টাকা, ব্যাংক বা বিল্ডিং সোসাইটি একাউন্টের টাকা, ইউনিট ট্রাস্ট, স্টক এবং শেয়ার, ইনকাম বা ক্যাপিটাল বন্ড, প্রিমিয়াম বন্ড এবং এক কালীন রিডানড্যান্সি পেমেন্ট ইত্যাদিকে বুঝায়।
এমনকি আপনার যদি সঞ্চয় বা অন্য কোন উপার্জন থেকেও থাকে তাহলে তা বাদ দিবেন না। কেননা এটা সব সময় আবেদনের মূল্য বাড়ায়।

অবস্থার পরবির্তন

আপনার অবস্থার পরিবর্তন হলে আপনি অবশ্যই বেনিফিটস্ টিমকে এবং আপনার নেইবারহুড টিমকে তাক্ষণিকভাবে তা জানাবেন। যদি না জানান তাহলে আমরা আপনাকে অতিরিক্ত যে বেনিফিট প্রদান করেছি আপনাকে তা অবশ্যই ফেরত দিতে হবে। আপনার অবস্থার কোন পরিবর্তন সম্পর্কে আমরা যদি জানতে পারি যা আপনি আমাদেরকে জানান নাই তাহলে সেই তথ্য আমরা বেনিফিটস্ টিমকে জানিয়ে দেব।

হাউজিং বেনিফিট

নিম্ন আয়ের এবং ওয়েলফেয়ার বেনিফিট পাচ্ছেন এমন টেন্যান্টদেরকে এই বেনিফিট দেওয়া হয়ে থাকে। এটা শুধুমাত্র বাসা ভাড়া প্রদানে সাহায্যের জন্য দেওয়া হয়। গ্যারেজ ভাড়া, হোম কনটেন্টস্ ইনস্যুরেন্স, পানির বিল এবং ঘর গরম করার চার্জ এর মধ্যে ধরা হয় না। মনে রাখবেন, আপনার হাউজিং বেনিফিটের টাকায় যদি সম্পূর্ণ ভাড়া প্রদান করা না যায় তাহলে অবশিষ্ট টাকা আপনাকেই প্রদান করতে হবে।

কত টাকা দেওয়া হবে তা নির্ভর করে আপনার বাসা ভাড়া, উপার্জন এবং আপনার অন্য কোন সঞ্চয় বা বিনিয়োগ থাকলে তার উপরে। এটা আরও নির্ভর করে আপনার পরিবারে অন্য কেউ বসবাস করলে তাদের সংখ্যা ও বয়স এবং কেউ চাকরি করে কিনা তার উপরে।

অবস্থার পরিবর্তন। আপনার অবস্থার যে কোন পরিবর্তন হলে আপনি অবশ্যই বেনিফিটস্ টিমকে তা অবহিত করবেন, অর্থা আপনার বাসগৃহের লোকসংখ্যা পরিবর্তন অথবা আপনার উপার্জনের কোন পরিবর্তন। আপনি যদি হ্যাকনি কাউন্সিলের অন্য কোন সম্পত্তিতে স্থানান্তরিত হন তাহলে অবশ্যই তাদেরকে তা জানাবেন। আপনি স্থানান্তরিত হওয়ার আগেই এটা করতে হবে।

কাউন্সিল ট্যাক্স বেনিফিট

নিম্ন আয়ের অথবা ওয়েলফেয়ার বেনিফিট পাচ্ছেন এমন লোকদের জন্য এবং যারা সাধারণত কাউন্সিল ট্যাক্স প্রদান করতে চায় তাদের জন্য এই বেনিফিট।

কত টাকা বেনিফিট দেওয়া হবে তা নির্ভর করে:

আপনার দাবী নবায়ন করা

আপনার বেনিফিটের দাবী নিয়মিত পরীক্ষা করে দেখা হয়। আপনি নবায়ন ফরম পাওয়া মাত্র অনুগ্রহ করে তা পূরণ করুন এবং সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দিন। যদি আপনি সময়মত এটা ফেরত না পাঠান তাহলে আপনার বাসা ভাড়া বকেয়া পড়তে পারে