আপনার পৃহের উন্নয়ন

আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে

আমি কি নিজে নিজেই উন্নয়ন কর্মকান্ড চালাতে পারি?

সম্পত্তির কোনও ক্ষতিসাধন না করে এবং অন্য কোনও কিছু অপসারণ বা স্থানচ্যুত না করলে আপনি আপনার ফিটিংস লাগাতে পারেন। কোনও পরিবর্তন বা উন্নয়নমূলক কাজের জন্য আপনাকে আগেভাগেই আমাদের লিখিত অনুমতি নিতে হবে। এসব পরিবর্তরের মধ্যে রয়েছে আপনার গৃহের অভ্যন্তরভাগের পরিবর্তন (যেমন, শাওয়ার স্থাপন করা বা ইলেক্ট্রিক্যাল সকেট লাগানো), বাড়ির বাইরের অংশের ডেকোরেশনের পরিবর্তন, অথবা বাইরে কোনও স্ট্রাকচার স্থাপন করা (যেমন, স্যাটেলাইট ডিশ বা মেটাল গেট লাগানো ইত্যাদি)। আপনি যে উন্নয়ন সাধন করতে পারেন দেখুন।
আপনি যদি কোনও ফিক্চার বা ফিটিং সরিয়ে ফেলেন বা স্থানান্তর করেন অথবা তাতে কোনও পরিবর্তন সাধন করে থাকেন তাহলে আপনি যখন বাড়ি ছেড়ে চলে যাবেন তখন আমরা আপনাকে সেগুলোকে তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে রেখে যেতে বলতে পারি। এ ব্যাপারে ৬৯ মুভিং মুভিং আউট বা চলে যাওয়া দেখুন।

আমি কি আমার সম্পাদিত উন্নয়ন কর্মকান্ডের জন্য ক্ষতিপূরণ পেতে পারি?

কিছু নির্দিষ্ট উন্নয়ন কর্মকান্ডের জন্য আপনি ক্ষতিপূরণ পেতে পারেন। এবং তা কেবলমাত্র আপনার টেন্যান্সি শেষ হয়ে গেলেই আপনাকে দেওয়া হবে। যে সব কাজের জন্য আপনি ক্ষতিপূরণ পেতে পারেন তার একটা তালিকা আমরা আপনাকে দিতে পারি। উন্নয়ন কর্মকান্ডের জন্য ক্ষতিপূরণ দেখুন।

ডিজএ্যাবল্ড (প্রতিবন্ধী) হয়ে গেলে কি ধরণের ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে?

আমরা আপনার গৃহে হ্যান্ডরেইলের ব্যবস্থা করা বা বাথরুম এডাপটেশানের ব্যবস্থা করার মতো কিছু করে দিতে সমর্থ হবো। সহায়ক সেবাসমূহ দেখুন।

আমাদের উন্নয়ন কার্যক্রম

আপনার সম্পত্তিতে বড় বড় মেরামত এবং উন্নয়নের জন্য আমাদের কিছু চলমান পরিকল্পনা রয়েছে। এটি সরকারের ডিসেন্ট হোমস্ প্রোগ্রামের অংশ বিশেষ। ডিসেন্ট হোমস স্ট্যান্ডার্ড দেখুন।

আমরা আপনার গৃহের জানালা, ছাদ, হিটিং সিস্টেম ইত্যাদি সংক্রান্ত কোনও কাজ করতে চাইলে হাতে বেশ সময় থাকতেই আপনার সাথে সে ব্যাপারে পরামর্শ করে নিয়ে তা করবো। আপনি অবশ্য বিস্তারিতভাবেও জানতে চাইতে পারেন যে আপনার এলাকাতে আমাদের কি করার পরিকল্পনা রয়েছে।

আপনি যে উন্নয়ন সাধন করতে পারেন

আপনি নিজেও আপনার বাড়িতে উন্নয়নের কাজ করতে পারেন। প্রথমে আপনার পরিকল্পনা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করুন এবং এরপর আপনি কি করতে চান সে ব্যাপারে বিস্তারিতভাবে আপনার নেইবারহুড অফিসে লিখে জানান। এক মাসের মধ্যে আমরা আপনাকে লিখিত উত্তর পাঠাবো।

অনুমোদন পাওয়ার আগে কোনভাবেই সে কাজ আরম্ভ করবেন না। আমরা যদি অনুমতি না দেই তাহলে তার কারণ সম্পর্কেও আপনাকে জানিয়ে দেওয়া হবে। প্ল্যানিং পার্মিশান বা পরিকল্পনার অনুমোদন দেখুন।

আপনি যদি জানতে ইচ্ছুক থাকেন যে অনুমতি ব্যতিরেকে আপনি কি কি করতে পারেন, তাহলে এ সংক্রান্ত লিফলেটটি আপনার নেইবারহুড অফিস থেকে সংগ্রহ করতে পারেন।

উন্নয়ন কর্মকান্ডের জন্য ক্ষতিপূরণ

আপনার টেন্যান্সি সমাপনের সময় আপনি সেখানে কিছু উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদন করার জন্য ক্ষতিপূরণ পেতে পারেন। টেন্যান্টদের অধিকারসমূহ দেখুন। কি ধরণের উন্নয়ন কর্মকান্ডের জন্য আপনি এই ক্ষতিপূরণ পেতে পারেন সে ব্যাপারে আমরা আপনাকে একটা তালিকা দিতে পারি।

আপনি কেবলমাত্র আপনার বাড়ি থেকে চলে যাওয়ার সময়ই এই ক্ষতিপূরণের অর্থ পেতে পারেন। সেসব উন্নয়নের খরচ এবং কতদিন তা আপনি ব্যবহার করেছেন তার উপর ভিত্তি করেই সেই ক্ষতিপূরণের পরিমান নির্ধারন করা হবে। এরকম কোনও ক্ষতিপূরন দেওয়া হবে না যদি:

প্ল্যানিং পর্মিশন বা পরিকল্পনার অনুমোদন। কাউন্সিলের প্লানিং ডিপার্টমেন্ট থেকে জেনে নিন যে আপনাকে অফিসিয়াল প্লানিং পার্মিশন এবং বিল্ডিং রেগুলেশানস এ্যাপ্রভাল সংগ্রহ করতে হবে কি না। এটা করতে আপনাকে আবেদন করতে হবে।