মুভিং আউট বা চলে যাওয়া
সব টেন্যান্সিই কোনও না কোনও রবিবারে সমাপ্ত হয়, আপনি যেদিন চলে যাবেন সে দিনই যে তা হতে হবে তা নয়।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
আমি চলে যেতে চাইলে আমাকে কি করতে হবে?
আপনি যে দিন চলে যেতে চান তার কমপক্ষে ৪ সপ্তাহ আগে আমাদেরকে লিখিতভাবে তা জানাতে হবে। আমাদেরকে তা না জানালে আপনাকে সেই ২৮ দিনের জন্য সম্পূর্ণ ভাড়া দিতে হবে। সোমবারেই আপনার নেইবারহুড অফিসে চাবি ফেরত দিতে হবে। আপনার টেন্যান্সি সমাপ্ত করা দেখুন।
আমি যে সব চাই না তার জন্য কি করব?
আপনার সমস্ত আসবাবপত্র, ব্যাক্তিগত জিনিসপত্র, এবং ময়লা-আবর্জনা সবকিছু আপনাকে চলে যাবার আগে সরিয়ে ফেলতে হবে। এগুলোর কিছু যদি আপনি ফেলে চলে যান তাহলে তা সরানোর জন্য আমরা আপনার উপর খরচ চার্জ করব। যেগুলো আপনি চান না সেসব সরিয়ে ফেলার জন্য কাউন্সিলের এনভায়রনমেন্টাল সার্ভিসেস-এর সাথে যোগাযোগ করুন।
আমি যে সব কাজ আমার গৃহে করেছি তার ব্যাপারে কি হবে?
যেসব কাজের জন্য অনুমতি গ্রহণের সময় আমরা আপনাকে যে সব ক্ষেত্রে ছাড় দিয়েছি সেগুলো বাদে আর সমস্ত ফিক্সচার এবং ফিটিংস যেগুলো আপনি স্থাপন করেছেন সেগুলো সব আপনাকে সরিয়ে ফেলতে হবে। আপনি যে সব পরিবর্তন আপনার বাড়িতে করেছিলেন সে সব সরিয়ে বাড়িটিকে আগের অবস্থায় রেখে না গেলে আপনি চলে যাবার পর তা আমরাই করবো এবং তার জন্য সমূদয় খরচ আপনাকেই দিতে হবে। কোনও রকম ক্ষতি সাধন করে চলে গেলে তা মেরামত করার জন্যও আমরা আপনার কাছ থেকে খরচ নিয়ে নেব। আপনি বাড়িতে কোনও রকম পরিবর্তন সাধন করার জন্য আমাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করার সময় যদি এরকম নির্ধারিত হয়ে থাকে যে আপনি চলে যাবার সময় এসব পরিবর্তন বা উন্নয়নের জন্য আপনাকে আমরা ক্ষতিপূরণ প্রদান করবো তা হলে সে সব ক্ষতিপূরণ আপনি পেতে পারবেন। আপনার গৃহের উন্নয়ন দেখুন।
ভাড়া বকেয়া রেখে আমি চলে গেলে কি হবে??
আমাদের কাছে আপনার সব রকরমর বকেয়ার জন্য আপনি তখনও দায়ি থাকবেন। আপনি নিজেই যদি তা পরিশোধের কোনও ব্যবস্থা আমাদের সাথে না করেন তাহলে কোর্টের মাধ্যমে আমরা তা আদায়ের ব্যবস্থা করবো।
আপনার টেন্যান্সি সমাপ্ত করা
- নোটিস। টেন্যান্সি বাতিল ফরমটি পূরণ করুন এবং বাড়ি ছেড়ে চলে যাবার কমপক্ষে ২৮ দিন আগে সেটা আমাদের কাছে পৌঁছে দিন।
- চাবি। আপনি চলে যাবার পর যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে চাবি বুঝিয়ে দিন। তা না দিলে যতদিন চাবি আপনার কাছে রাখবেন ততদিনের ভাড়া আপনাকে দিতে হবে এবং এর মাঝখানে আমরা তালা পরিবর্তন করলে তার খরচও আপনাকে বহন করতে হবে।
- মেরামত। আপনার দায়িত্বে যে সব মেরামতের কাজ বাড়ি ছেড়ে চলে যাবার আগে করার কথা তা অবশ্যই করতে হবে। আমরা আপনার বাড়ি পরিদর্শন করবো এবং সে সব কাজের কিছু বাদ থাকলে তার জন্য আপনার উপর খরচ ধার্য করবো।
- সম্পত্তিটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন করা। আপনার সমস্ত জিনিসপত্র সরিয়ে ফেলে বাড়িটি পরিষ্কার করে দিতে হবে। আপনি চলে যাবার পর আমাদেরকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনও কাজ করতে হয় তাহলে তার জন্যও আপনার কাছ থেকে খরচ নিয়ে নেব। চাবি আমাদের কাছে হস্তান্তর করে যাবার সময় আপনি ‘ক্লিন ফ্ল্যাট’-এর জন্য পেমেন্ট দাবী করে আবেদন করতে পারেন। এটা আপনি একবারের জন্যেই পাবেন। কিছু কার্টেইন রেখে যাবার জন্য অবশ্য আরও কিছু অর্থ আমরা আপনাকে পরিশোধ করতে পারি।
- সবাইকে অবশ্যই চলে যেতে হবে। আপনার সাথে সাথে আপনার পরিবারের সকল সদস্য, লজার বা সাবলেট সবাইকেই চলে যেতে হবে।
মুভিং আউট-এর চেকলিস্ট
চাবি হস্তান্তর করার আগে নিশ্চিত হোন যে:
- আপনার সকল ভাড়া এবং অন্যান্য চার্জ যেগুলো বকেয়া রয়েছে তা সব পরিশোধ করেছেন
- সম্পত্তিটি যথাযথভাবে পরিষ্কার করা হয়েছে এবং সেখান থেকে সব রকম ওয়ার্কটপ, সিল, কিচেন ইউনিট এবং ফ্লোর টাইলস্ অপসারণ করা হয়েছে
- শেড এবং লিফট সহ, আপনার সকল আসবাবপত্র, কার্পেট এবং অন্যান্য জিনিসপত্র সরানো হয়েছে, এবং বাড়িতে বা বাগানে আর কোনও আবর্জনা পড়ে নেইে
- আপনার দায়িত্বে পড়ে এরকম সব রিপেয়ার বা রিডেকোরেশানের কাজ করেছেন
- গ্যাস, ইলেক্ট্রিসিটি এবং টেলিফোন কোম্পানিদেরকে ডেকে তাদের কাছ থেকে আপনার চুড়ান্ত বিলের জন্য মিটার রিডিং-এর নোট নিয়ে নিয়েছেন
- কাউন্সিল ট্যাক্স অফিসকে জানিয়ে দিয়েছেন যে আপনি চলে যাচ্ছেন
- গ্যাস এ্যাপ্লায়েন্স বা কুকার যেগুলো আপনি স্থাপন করেছিলেন সেগুলো সরানো হয়েছে এবং তার কানেকশান ছিন্ন করা হয়েছে
- আপনার মেইলের ঠিকানা পরিবর্তনের ব্যবস্থা করেছেন
- আপনি যদি হাউজিং বেনিফিট উত্তোলন করে থাকেন তাহলে আপনার বেনিফিট এজেন্সি এবং বেনিফিট টিমকে আপনার চলে যাওয়া এবং ঠিকানা পরিবর্তন সম্পর্কে জানিয়ে দিয়েছেন।
