গোলমাল এবং উপদ্রপ
টেন্যান্সি চুক্তি অনুযায়ী টেন্যান্টরা তাদের প্রতিবেশীদেরকে কোনও রকমের উপদ্রপ করতে পারবেন না। উপদ্রপ মানে হচ্ছে লাগাতার গোলমাল যা কিনা অন্যের কষ্টের কারণ হয়। এসব উপদ্রপের মধ্যে রয়েছে যেমন, উঁচু ভলিউমে মিউজিক বাজানো, কুকুরের ঘেউ ঘেউ, গাড়ির শব্দ, পার্টি ইত্যাদি।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
কোনও প্রতিবেশীর উপদ্রপের বিরুদ্ধে আমি কি ব্যবস্থা নিতে পারি?
মানুষ কিন্তু প্রায়ই বুঝতে পারে না যে সে অন্যের কোনও বিরক্তের কারণ হচ্ছে। আপনার প্রতিবেশীকে অত্যন্ত নম্রতার সাথে ব্যাপারটা ব্যাখ্যা করুন, যদিও সমস্যাটা তার প্রতিবেশীর পরিবারের কোনও সদস্য বা অতিথি কর্তৃক করা হয়ে থাকে। কি করতে হবে দেখুন। যদি অবস্থার উন্নতি না হয় তাহলে আপনার নেইবারহুড অফিসে পরামর্শের জন্য যোগাযোগ করুন। প্রয়োজন হলে আইনের ব্যবস্থাসহ যে কোনও ব্যবস্থা আমরা গ্রহণ করবো। বিভিন্ন উপায়ে আমরা সমাজ-বিরোধী কার্যকলাপ এবং হয়রানীর জন্য ব্যবস্থা নিয়ে থাকি। সমাজ-বিরোধী কার্যকলাপ দেখুন।
ফ্ল্যাটে বা সংলগ্ন বাড়িতে হৈ চৈ এর ব্যাপারে কি করা যাবে?
প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সম্মান এবং ধৈর্য্য প্রদর্শন করা উচিত। কিভাবে একজন ভালো প্রতিবেশী হবেন দেখুন। ফ্ল্যাটগুলো আসলে সম্পূর্ণভাবে সাউন্ডপ্রফ হয় না এবং তাই ফ্লোর এবং ওয়াল ভেদ করে প্রায়ই কিছু না কিছু শব্দ শোনা যায়। তবে, অধিকাংশ টেন্যান্টই বুঝতে পারেন না যে ফ্ল্যাটের অন্যান্য অংশ থেকে এ শব্দ কেমন ভাবে শুনতে পাওয়া যায়। কি করত হবে? দেখুন।
কুকুরের উপদ্রপের ব্যাপারে?
টেন্যান্টদেরকে অবশ্যই পোষা পশুপাখি নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনও রাস্তার কুকুরের দ্বারা যদি আপনি সমস্যা আক্রান্ত হন তাহলে কাউন্সিলের এনিম্যাল ওয়ার্ডেনের সাথে যোগাযোগ করুন। প্রত্যেক নেবারহুডেই ‘পুপ’ বিন এবং ‘ডগ টয়লেট’-এর ব্যবস্থা করা আছে। তবে, আপনি যদি কুকুরের সৃষ্ট এমন কোনও ময়লা বা আবর্জনা দেখতে পান যেগুলো পরিষ্কারের প্রয়োজন তাহলে আমাদেরকে জানান, আমরা তা করার ব্যবস্থা করবো।
পার্টির বেলায় কি হবে?
আপনার প্রতিবেশীদের বিরক্ত না করে আপনি আপনার গৃহে পার্টি করতে পারেন। এ সব পরিকল্পনার ব্যাপারে আপনি তাদের সাথে আগেই কথা বলে নিতে পারেন। যদি কোনও পার্টির জন্য বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয় এবং সে পার্টিতে অংশগ্রহণের জন্য পয়সা দিতে হয় তাহলে সেই সম্পত্তির টেন্যান্ট তার টেন্যান্সি চুক্তির শর্ত ভঙ্গ করবেন এবং সে জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
কি করতে হবে?
আপনার প্রতিবেশীর সাথে কথা বলুন। মানুষ যখন পরস্পরের সাথে খুব আন্তরিকতার সাথে মেলামেশা করে তখন তারা প্রায়ই একে অন্যকে বিরক্ত করে না। কেউ কোনও সমস্যা করলে তাকে খুব নম্রভাবে বোঝাতে হবে যে সে অন্যের সমস্যা করছে।
আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করুন। সমস্যা যদি চলতেই থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। সমস্যাবলী সম্পর্কে আমাদের প্রমানের দরকার হবে, এবং সে জন্য আপনি ঘটনাবলীর একটা ডায়রি তৈরী করুন। আমরা এসব তথ্য সম্পর্কে গোপনীয়তা রক্ষা করবো। সমস্যা যদি চেঁচামেচি বা গোলমাল সংক্রান্ত হয়ে থাকে, যেমনটি কোনও পার্টির ক্ষেত্রে ঘটে, তাহলে কাউন্সিলের নয়েজ সার্ভিস-এর সাথে যোগাযোগ করুন। তারা মারাত্মক সমস্যার জন্য জরুরী ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
কিভাবে একজন ভালো প্রতিবেশী হবেন
- দিনেরবেলা জোরে রেডিও, টিভি, স্টেরিও কখনও বাজাবেন না। এগুলোকে কখনও এমন কোনও দেয়ালের কাছে রাখবেন না যে সব দেয়াল আপনার প্রতিবেশীদের সাথে আপনি ভাগাভাগি করে ব্যবহার করছেন। কোনও রাবার ম্যাট বা কারপেটের উপর সেগুলো রাখুন।
- দিনের উপযুক্ত সময়ে আপনার হাউজওয়ার্ক বা ডিআইওয়াই (DIY) করুন।
- ঘরের ভিতরের বা কাছের কোনও হৈ চৈ রাত ৯:০০টা থেকে সকাল ৮:০০টার মধ্যে নিচু মাত্রায় রাখুন।
- আপনার যদি কোনও কুকুর থাকে তাহলে এটাকে ব্যালকনিতে বা বাগানে বা লাগাতার ভাবে ডাকাডাকি করতে দেবেন না, এবং যে সব ওলোট-পালোট বা নোংরা সে করে থাকে সেগুলো পরিষ্কার করুন।
ড্রিলিং, হ্যামারিং, বা বিশেষ করে কোন পার্টি আয়োজন করার আগে আপনার প্রতিবেশীদেরকে একটু সতর্ক করুন। - আপনার সন্তানদের শেখান তাদের কোনও খেলার অভ্যাস অন্যদেরকে কোনও রকম অসুবিধায় ফেলতে পারে কি না।
- গভীর রাতে খুব শান্তভাবে বাড়ি ফিরুন। জোরে গাড়ির দরজা লাগাবেন না, হর্ণ বাজাবেন না, অথবা আপনার বন্ধুদের প্রতি উচ্চস্বরে কিছু বলবেন না।
