স্থানান্তরের অন্যান্য উপায়সমূহ

আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে

আমি কি অন্য টেন্যান্টের সাথে এক্সচেঞ্জ করতে পারবো?

হ্যাঁ। এটাকে বলা হয় ‘মিউচ্যূয়াল এক্সচেঞ্জ’। এটা করার আগে সংশ্লিষ্ঠ টেন্যান্টদেরকে তাদের নিজ নিজ ল্যান্ডলর্ডের কাছ থেকে অনুমতি নেবার জন্য লিখিত দরখাস্ত করতে হবে। টেন্যান্সি এক্সচেঞ্জ আসলে ওয়েটিং লিস্ট থেকে অন্য টেন্যান্সিতে এক্সচেঞ্জ করার মতো একই রকম নয়। অন্য টেন্যান্টের সাথে বাড়ি পরিবর্তন করা দেখুন।

এক্সচেঞ্জ করার জন্য কাউকে আমি খুঁজে পাবো কিভাবে?

এক্সচেঞ্জ করার জন্য আপনাকেই কাউকে খুঁজে নিতে হবে। তবে, আমাদের নেইবারহুড অফিসে নোটিসবোর্ড এবং বই রয়েছে সেগুলোতে টেন্যান্সি এক্সচেঞ্জে আগ্রহী ব্যক্তিদের তালিকা পাওয়া যাবে। আপনিও যদি তাতে আপনার নাম তুলতে চান তাহলে আপনাকে একটা ফরম পূরণ করতে হবে। এক্সচেঞ্জের খবর অবশ্য মানুষের মুখে মুখে, বা দোকানের জানালার নোটিসে, অখবা বিজ্ঞাপনে বা খবরের কাগজেও পাওয়া যায়।

আমি কি হ্যাকনি বাইরে দেশের অন্য কোথাও চলে যেতে পারি?

হ্যাঁ। এ ব্যাপারে বেশ কিছু স্কিম রয়েছে, আপনি সেগুলোতে আবেদন করতে পারেন। বাসগৃহ স্থানান্তর করার জন্য বিশেষ স্কিমসমূহ দেখুন। আপনি সারা দেশব্যাপী হোমসোয়াপ (ঐঙগঊঝডঅচ) এক্সচেঞ্জ স্কিমেও আবেদন করতে পারেন। আপনার নেইবারহুড অফিস থেকে আপনি এই ফরম সংগ্রহ করতে পারেন। অনেক লোকাল কাউন্সিল এবং হাউজিং এ্যাসোসিয়েশানেরও এক্সচেঞ্জ লিস্ট রয়েছে। এ নিয়ে কার সাথে যোগাযোগ করবেন সে ব্যাপারে আমরা আপনাকে সহায়তা করতে পারি।

এক্সচেঞ্জ করার পরে আমার কি ক্রয়ের অধিকার (রাইট টু বাই) থাকবে?

আপনি হ্যাকনি বা অন্য কোনও কাউন্সিলের টেন্যান্টদের সাথে এক্সচেঞ্জ করলে সে অধিকার থাকবে। আপনার বাসগৃহ ক্রয় দেখুন। আপনি কোনও হাউজিং এ্যাসোসিয়েশানের টেন্যান্টের সাথে এক্সচেঞ্জ করলে অবশ্য আপনার সে অধিকার থাকবে না।

অন্য টেন্যান্টের সাথে বাড়ি আদলবদল করা

যখন দুই বা তার বেশী টেন্যান্ট তাদের বাড়িগুলি বদল করেন তখন তাকে মিউচ্যূয়াল এক্সচেঞ্জ বা পারস্পরিক অদলবদল বলে। আপনি যাদের সাথে এ রকম অদলবদল করতে পারেন তারা হলেন:

এক্সচেঞ্জ করার জন্য আপনাকে অনুমতি নেবার অবশ্যই আমাদেরকে (এবং সংশ্লিষ্ঠ অন্যান্য সকল ল্যান্ডলর্ডদেরকে) লিখে জানাতে হবে। কোনও উপযুক্ত কারণ ছাড়া আমরা তা প্রত্যাখ্যান করবো না।

অন্য কোনও বাড়িতে ওঠার আগে তা ভালো করে দেখে সিদ্ধান্ত নেওয়াটা অবশ্যই অত্যন্ত জরুরী। যখন এক্সচেঞ্জ করবেন তখন যে বাড়িতে আপনি নতুন করে উঠছেন সেটা যে অবস্থায় আছে সে অবস্থাতেই আপনাকে গ্রহণ করতে হবে। আপনার এক্সচেঞ্জ পার্টনার তাতে যে সব পরিবর্তন সাধন করেছেন তার জন্য আপনাকেই শেষ পর্যন্ত দায়ী থাকতে হবে।

আপনার যদি কাউন্সিলের কাছে ভাড়া দেনা থাকে তাহলে তা পরিশোধ করার আগে আপনি স্থানান্তর হতে পারবেন না।

কোনও ব্যক্তিকে টেন্যান্সি এক্সচেঞ্জ করার ব্যাপারে রাজি করাতে কিছু প্রদান করাটা বেআইনি। এটা ঘটলে সংশ্লিষ্ঠ সকল পক্ষকে তাদের টেন্যান্সি থেকে উঠিয়ে দেওয়া হবে। আমাদের অনুমতি ছাড়া এক্সচেঞ্জ করলে সেটাকে আগের অবস্থায় অবশ্যই ফিরিয়ে নেওয়া হবে।

বাসগৃহ স্থানান্তর করার জন্য বিশেষ স্কিমসমূহ

যে সমস্ত ব্যক্তিরা বাড়ির প্রত্যাশায় হ্যাকনির ওয়েটিং লিস্টে রয়েছেন তাদেরকে তাদের পছন্দমতো বাড়ি পাইয়ে দেওয়ার ব্যাপারে বেশ কিছু স্কিম রয়ছে।