বকেয়া ভাড়া
যদি আপনার ভাড়া বকেয়া থাকে তাহলে দ্রুত তা পরিশোধ করুন। আমরা এব্যাপারে আপনাকে সাহায্য করতে চাই কিন্তু আপনি যদি সমস্যা সম্বন্ধে আমাদেরকে না জানান তাহলে আপনি আপনার বাসগৃহ হারাতে পারেন।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
আমার ভাড়া প্রদান করতে সমস্যা থাকলে কি হবে?
আপনার যদি সাময়িক বা স্থায়ী আর্থিক সমস্যা থাকে, তাহলে আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করুন। আপনার সমস্যা সমাধানে আমরা সর্বাত্বক চেষ্টা করব। তবে আপনি নিয়মিত আপনার ভাড়া প্রদান না করলে আমরা আপনাকে কোর্টে নিতে কোন দ্বিধা করব না। এখনি পদক্ষেপ নিন, আপনার বাসগৃহ হারানোর ঝুঁকি নিবেন না।
আমি কিভাবে আমার বকেয়া কমাতে পারি?
আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি কত টাকা প্রদান করতে পারবেন তার উপর ভিত্তি করে আমরা উভয়ে মিলে একটি নিয়মিত রিপেমেন্ট চুক্তি সম্পাদন করতে পারি।
আমি নিয়মিত ভাড়া প্রদান না করলে কি হবে?
নিয়মিত যদি আপনার ভাড়া বকেয়া থাকে তাহলে আমরা আপনাকে একটা লিখিত নোটিশ পাঠাবো। আপনি যদি আপনার বকেয়া প্রদানে আন্তরিক চেষ্টা না করেন তাহলে আমরা আপনার বাসগৃহ পুনরায় দখলে নেবার জন্য কোর্টে আবেদন করব (আপনাকে এবং আপনার পরিবারকে বাসা ছেড়ে যেতে হবে)। আপনি আপনার বাসগৃহ হারাতে পারেন দেখুন।
আমি মনে করি আমার একাউন্টে যে বকেয়া আছে তা সঠিক নয়। আমি কি করতে পারি?
আপনি যদি মনে করেন আপনার একাউন্টে যে বকেয়া আছে তা সঠিক নয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা একাউন্ট পরীক্ষা করে দেখব এবং আপনাকে আপনার রেন্ট একাউন্টের একটা স্টেটমেন্ট দিব। যদি বকেয়া টাকা ভূল হয়ে থাকে তাহলে আমরা একাউন্ট এ্যাডজাস্ট করব। যদি বকেয়া সঠিক থাকে তাহলে আমরা আপনাকে ব্যাখ্যা করব কিভাবে বকেয়া তৈরী হয়েছে।
আমার ভাড়া বকেয়া হয়েছে কারণ আমাকে হাউজিং বেনিফিট দেয়া হয় নাই। আমি কি করব?
আপনার হাউজিং বেনিফিট দাবী করার দায়ীত্ব আপনার। যত দ্রুত সম্ভব এটার জন্য আবেদন করা গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা প্রসেস করতে আপনি প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। আপনার যদি কোন সমস্যা থাকে তাহলে আপনার নেইবারহুড অফিসে পরামর্শের জন্য যোগাযোগ করুন। আমরা আপনাকে সাহায্য করতে সদা প্রস্তুত।
আমাকে কি করতে হবে
আপনার নেইবারহুড হাউজিং টিমের সাথে আলোচনা করুন। কখনও কখনও যে কারও আর্থিক সমস্যা হতে পারে। সুতরাং, আপনার যদি ভাড়া প্রদান করতে সমস্যা হয় তাহলে তাৎক্ষণিকভাবে আমাদেরকে তা জানান। আমরা আপনাকে সাহায্যের জন্য সর্বাত্বক চেষ্টা করব।
আপনি যদি জানেন যে আপনার ভাড়া প্রদানের সমস্যা রয়েছে, অথবা আমাদের নিকট থেকে আপনার ভাড়া সংক্রান্ত কোন চিঠি পেয়ে থাকেন তাহলে তাৎক্ষণিকভাবে আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করুন। আপনার নেইবারহুড হাউজিং টিমের একজন সদস্য আপনার বকেয়া ভাড়া নিয়ে আপনার সাথে আলোচনা করবে এবং বেনিফিটের জন্য কিভাবে আবেদন করবেন তা জানিয়ে পরামর্শ দিবেন।
আপনার যদি ঋণ সমস্যা থেকে থাকে তাহলে আমরা আপনাকে অন্য কোন প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিতে পারি যারা আপনাকে বিশেষ পরামর্শ দিতে পারবে।
আপনি যদি আপনার সমূদয় বকেয়া টাকা প্রদান করতে না পারেন তাহলে আপনার আয়ের উপর ভিত্তি করে আমরা আপনার সাথে রিপেমেন্ট চুক্তিতে আবদ্ধ হতে পারি। এর ফলে আপনার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ভাড়ার সাথে অতিরিক্ত টাকা প্রদান করতে হবে।
আপনি আপনার বাসগৃহ হারাতে পারেন
আপনি যদি আপনার বকেয়া ভাড়া পরিশোধ না করেন অথবা আমাদের সাথে সম্পাদিত রিপেমেন্ট চুক্তি না মানেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
আমরা আপনাকে এবং যে কোন জয়েন্ট টেন্যান্ট থাকলে তাকে একটি লিখিত নোটিশ পাঠাবো। নোটিশ পাবার সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি দ্রুত এটা না করলে আমরা আপনাকে কোর্টে নিয়ে যাব।
আপনি যদি আপনার বকেয়া পরিশোধের বা কমানোর চেষ্টা না করেন তাহলে আমরা কোর্টে যাব:
- যদি কোর্ট মনে করে আপনি দোষী তাহলে আপনাকে কোর্টের খরচ দিতে হবে
- এরপরও আপনার বকেয়া টাকা আমাদের কাছে প্রদান করতে হবে
- আপনি নিার্দষ্ট কিছু অধিকার হারাবেন যেমন রাইট টু বাই, অথবা আপনার বাসগৃহ স্থানান্তর বা বদল করার অধিকার,
- আপনি এবং আপনার পরিবারকে বাসা ছাড়তে হতে পারে এবং আপনি স্বেচ্ছায় গৃহহীন হিসাবে বিবেচিত হতে পারেন।
