ভাড়া প্রদান করা

সময়মত ভাড়া পরিশোধ করা গুরুত্বপূর্ণ। আপনার প্রাপ্ত সার্ভিসের জন্য এই টাকা প্রদান করা হয়ে থাকে। এই টাকা প্রতি সপ্তাহে সোমবারের মধ্যে আমাদের কাছে অবশ্যই পৌঁছাতে হবে। আপনি যদি পাক্ষিক বা মাসিক হারে আপনার ভাড়া প্রদান করে থাকেন, তাহলে অবশ্যই অগ্রিম প্রদান করতে হবে বকেয়া করতে পারবেন না। ভাড়া প্রদানের সবচেয়ে সহজ উপায় হল ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে প্রদান করা।

আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে

কত টাকা এবং কখন আমি ভাড়া প্রদান করব?

আপনি যে বাসায় থাকেন তার ধরন ও আকার এবং প্রাপ্ত সুযোগ-সুবিধার উপর আপনার ভাড়া নির্ভরশীল। প্রতি সোমবারে সাপ্তাহিক পেমেন্ট করতে হয়। কিভাবে প্রদান করবেন দেখুন। আপনি যদি চেকের মাধ্যমে প্রদান করেন তাহলে এটা London Borough of Hackney (অথবা পোস্ট অফিসে প্রদান করলে The Post Office Ltd)-এ পরিশোধযোগ্য হতে হবে। চেকের পিছনে আপনার নাম, ঠিকানা এবং রেন্ট একাউন্ট নম্বর লিখবেন।
আপনি কত প্রদান করবেন তা নির্ধারণ করা হয় আপনার সাপ্তাহিক ভাড়া এবং পানির বিল অনুসারে (আপনার কাউন্সিল ট্যাক্স আলাদা প্রদান করতে হবে)। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সার্ভিস চার্জ এবং কনশিয়ার্জ চার্জ বা কম্যুনাল হিটিং চার্জ এই পেমেন্টে অন্তর্ভূক্ত করা হয়। আপনার কাছে যদি আপনার ভাড়া অথবা আপনার বাসগৃহ বা পূর্বের বাসগৃহ নস্ট হওয়ার জন্য কোন চার্জ পাওনা থাকে, তাহলে তা পরিশোধ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে আপনাকে আতিরিক্ত টাকা প্রদান করতে হবে। এছাড়া আপনার ভাড়ার সাথে একটা টেন্যান্ট লেভী অন্তর্ভূক্ত থাকবে, এর পরিমান খুব সামান্য যা লোকাল টেন্যান্ট গ্র“পকে অনুদান দিয়ে থাকে এমন একটি ফান্ডে প্রদান করা হয়।

আমার পেমেন্টের ট্র্যাক বজায় রাখা

প্রত্যেকবার ভাড়া প্রদানের সময় আপনাকে একটা রশিদ বা পেমেন্ট রেফারেন্স নম্বর দেওয়া হবে (আপনি যদি আপনার ব্যাংকের মাধ্যমে বা ডাকযোগে চেকের মাধ্যমে প্রদান না করেন)। এটা নিরাপদে রাখবেন এবং রেকর্ড ঠিক আছে কিনা সব সময় তা পরীক্ষা করে দেখবেন। আপনি প্রতি ৩ মাসে আপনার একাউন্টের একটি স্টেটমেন্ট পাবেন কিন্তু আপনার নেইবারহুড অফিসে যে কোন সময় আপনি স্টেটমেন্ট চাইতে পারেন।

আমার ভাড়া কি বৃদ্ধি পাবে?

ভাড়ার লেভেল বছরে একবার পর্যালোচনা করা হয়ে থাকে। যদি আপনার ভাড়া বৃদ্ধি পায় তাহলে এটা প্রদান করার কমপক্ষে ৪ সপ্তাহ আগে আমরা আপনাকে লিখে জানিয়ে দিব। ভাড়া বৃদ্ধি সাধারণতঃ এপ্রিলের ১তারিখ থেকে কার্যকর হয়।

কিভাবে প্রদান করবেন

(ঠিকানা, ফোন নম্বর এবং খোলার সময়ের জন্য এই পুস্তিকার পিছনের পাতায় কন্ট্যাক্ট শিট দেখুন।)