মেরামত সংক্রান্ত আপনার দায়-দায়িত্ব

আপনার সাধারণ দায়-দায়িত্ব

আপনার কিছু সাধারণ দায়িত্ব রয়েছে, যেমন:

ক্ষতি সাধন (ড্যামেজ) এবং তার খরচ বহন

আপনি অথবা আপনার বাড়ির কোনও ব্যক্তি (শিশু এবং অতিথি সহ) যদি আপনার বাড়ির কোনও ক্ষয়-ক্ষতি সাধন করে তাহলে আমরা আশা করবো যে আপনি সেটা মেরামত করে দেবেন এবং তার জন্য যে খরচ হয় তাও বহন করবেন।

আপনি কোনও দক্ষ কনট্রাক্টর দিয়ে কাজটা করাতে পারেন অথবা আমাদেরকেও সে ব্যাপারে বলতে পারেন। আমাদেরকে দিয়ে কাজটা করাতে চাইলে কাজ শুরুর আগেই তার সমূদয় খরচ দিয়ে দিতে হবে। সেফটি সিকিউরিটির প্রশ্নে আপনার ড্যামেজকে যদি আমাদেরকে মেরামত করতে হয়, সে ক্ষেত্রেও আমরা আপনাকে তার জন্য খরচ চার্জ করতে পারি।

কোনও কারণে যদি আপনার গৃহের দরজা বা অন্যান্য কোনও অংশ ভেঙে ভিতরে প্রবেশ করতে হয়, অথবা কোনও অপরাধমূলক কার্যকলাপের দ্বারাও যদি আপনার ঘরটি ক্ষতিগ্রস্থ হয় তাহলেও আমরা সেই মেরামতের জন্য আপনার উপর খরচ ধার্য্য করতে পারি। তবে আপনি যদি পুলিশের কাছ থেকে কোনও ক্রাইম রিপোর্ট নম্বার দেখাতে পারেন তাহলে সেই মেরামতের খরচ আপনি আপনার হোম কনটেন্টস-এর ইনস্যুরেন্স বাবদ ফেরত পেতে পারবেন।

আপনি যদি ঠিক করেন যে আপনার বাড়ি আপনি ছেড়ে দেবেন তাহলে আপনি থাকাকালীন আপনার রক্ষণাবেক্ষণের অভাবে যেসব ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রতিয়মান হবে তার মেরামতের জন্য প্রয়োজনীয় খরচও আপনার উপর চার্জ করা হবে।

আপনার বাড়িতে আপনার দায়িত্ব

আপনার বাড়িটিকে ঠিকমতো পারষ্কার-পরিচ্ছন্ন এবং সাজানো-গোছানো রাখা এবং তার প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করাও আপনার দায়িত্ব। এর মধ্যে রয়েছে, যেমন:

আপনি যদি বৃদ্ধ বা কোনও প্রতিবন্ধী ব্যক্তি হয়ে থাকেন এবং আপনাকে সাহায্য করার মতো কোনও লোকও যদি না থাকে তাহলে আমরা আপনার পক্ষে কিছু কাজ করে দেব, অথবা এমন কোন সংগঠনের কাছে এই দায়িত্ব দেব যে তারা আপনাকে সাহায্য করবে। যদি আপনি আপনার দায়িত্বের ব্যাপারে নিশ্চিত না হন তাহলে দয়া করে হাউজিং কন্ট্যান্ট সেন্টারের সাথে যোগাযোগ করুন।