রিপেয়ারের মানসমূহ

আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে

কি ধরনের সেবা আমি প্রত্যাশা করতে পারি?

হ্যাকনি হোমসের সকল কন্ট্রাক্টর অবশ্যই সহযোগিতার মনোভাব নিয়ে সব রিপেয়ার কল এ্যাটেন্ড করবেন। তাদের অপারেটিভরা বা সাবকন্ট্রাক্টররাও অবশ্যই কিছু নিয়ম-নীতি অনুসরণ করেই আপনার বাড়িতে বা তার আশপাশে কাজ করবেন। আপনি কি প্রত্যাশা করতে পারেন? দেখুন। তবে, আমরা আপনার কাছে এটা প্রত্যাশা করবো যে আপনিও তাদেরকে দক্ষতার সাথে কাজ করতে সহায়তা করবেন। আপনার সহযোগিতা প্রয়োজন দেখুন।

কাজে সন্তুষ্ট না হলে আমি কি করবো?

কাজে যদি আপনি সন্তুষ্ট না হন অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার কাজ সম্পাদিত না হয় তাহলে হাউজিং কন্ট্যাক্ট সেন্টার অথবা টিএমও-র সাথে যোগাযোগ করুন। এই বইয়ের পিছনের কন্ট্যাক্ট শিটে দেখুন।
তারা আপনার অভিযোগগুলো সম্পর্কে পর্যাপ্ত তদন্ত করবেন এবং আপনার কাজটি যাতে আর বিলম্বিত না হয় এবং তা সম্পন্ন করতে একটা মান রক্ষা করা হয় সেটা নিশ্চিত করবেন।
আপনার অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরও যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আমাদের কমপ্লেইন্ট প্রসিডিওর বা অভিযোগ প্রক্রিয়াটা অনুসরণ করুন। অভিযোগ প্রনালী দেখুন।

আপনি কি ওয়ার্কম্যানশীপ সম্পর্কে নিশ্চিত হতে চান?

আমরা নিয়মিতভাবে পরীক্ষা করে থাকি আমাদের কনট্রাক্টররা একটা উঁচু মানের সেবা প্রদান করে চলেছেন কিনা। সাইট ভিজিট করে সরাসরি কাজের তদন্ত করা বা টেন্যান্টদেরকে ফোন করার মাধ্যমেও আমরা খোঁজখবর নিয়ে থাকি যে আমাদের কন্ট্রাক্টররা সেই মান সংরক্ষণ করছেন কিনা।
সব রিপেয়ার কাজের জন্যই যে আমরা সেই তদন্ত করি তা নয়. আমরা কিছু সংখ্যক বাড়িকে রেন্ডাম ভিত্তিতে বেছে নিই।

আপনি কি প্রত্যাশা করতে পারেন?

আপনার গৃহে রিপেয়ার অপারেটিভরা অত্যন্ত পেশাগত দক্ষতা নিয়ে কাজ করবে। যেগুলো তাদের করা উচিত, তা হলো:

রিপেয়ার অপারেটিভরা যে সব কাজের জন্য অনুমোদিত নন:

আপনার সহযোগিতা প্রয়োজন

আপনাকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে রিপেয়ার অপারেটিভরা আপনার বাড়িতে আসতে পারেন।