মেরামতের জন্য রিপোর্ট করা
আমাদের হাউজিং কন্ট্যাক্ট সেন্টারে সপ্তার সাত দিনই ২৪ ঘন্টার যে কোনও সময়ে রিপোর্ট করে রিপেয়ারের ব্যবস্থা করতে পারবেন। দয়া করে আপনার মেরামতের প্রয়োজন সম্পর্কে যত সম্ভব বেশী তথ্য সরবরাহ করুন।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
মেরামতের ব্যাপারে আমি কার সাথে যোগাযোগ করবো?
সব থেকে ভালো উপায় হলো হাউজিং কন্ট্যাক্ট সেন্টারে ফোন করা অথবা আপনার টিএমও-র সাথে যোগাযোগ করা।
আপনি অবশ্য আপনার নেইবারহুড অফিসে গিয়ে সেখানকার রিসিপশন থেকে ফ্রিফোন ব্যবহার করতে পারেন। মেরামতের জন্য যখন কল করবেন, তথন যত বেশী সম্ভব তথ্য আমাদেরকে সরবরাহ করুন।
মেরামতটা খুব জরুরী হলে কি করবো?
আপনার যদি অফিস চলাকালীন সময়ের বাইরে মেরামতের কোনও ইমার্জেন্সি থাকে তাহলে হাউজিং কন্ট্যাক্ট সেন্টারে অথবা ‘আউট অফ আওয়ার ইমারজেন্সিস’ নাম্বারে টিএমও-র জন্য ফোন করুন।
এই বইয়ের পিছনের পৃষ্ঠায় কন্ট্যাক্ট শিট দেখুন। সব সময়ের জন্যেই ইমার্জেন্সি ডিউটিতে স্টাফরা রয়েছেন। আপনি আগে নিশ্চিত হোন যে আপনার প্রয়োজনটি খুবই জরুরী কারণ আপনি যদি তেমন কোনও উপযুক্ত কারণ ছাড়াই আমাদেরকে ইমার্জেন্সি ভিত্তিকে কল করেন, অথবা আমরা আপনার ইমার্জেন্সি কলের উত্তও দেখলাম যে আপনি তখন বাড়িতে নেই তাহলে রিপেয়ার অপারেটিভদের সময় ক্ষেপনের জন্য আপনাকে চার্জ করা হতে পারে।
ইমার্জেন্সি মেরামতের সময় আপনার গৃহে প্রবেশের প্রয়োজন দেখা দিলে যদি আপনার সাথে যোগাযোগ করা না যায় অথবা আপনি অযৌক্তিক কারণে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে বাধা দেন তাহলে আমরা প্রয়োজনে বাড়ির দরজা বা অন্য কোনও অংশ ভেঙে ভিতরে প্রবেশ করবো।
কে এই মেরামাতের কাজ সম্পাদন করবেন?
হ্যাকনির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কন্ট্রাক্টর রয়েছে। এদের মধ্যে কিছু জেনারেল কন্ট্রাক্টর এবং কিছু স্পেশালিষ্ট কন্ট্রাক্টর রয়েছেন। প্রত্যেক রিপেয়ার অপারেটিভ অবশ্যই পরিচয়পত্র বহন করবেন। সব সময়ই তাদের আইডি পরীক্ষা করুন এবং মনে কোনও স›েন্দহের উদ্রেক হলে সাথে সাথে সে ব্যাপারে হাউজিং কন্ট্যাক্ট সেন্টার বা টিএমও-র সাথে যোগাযোগ করুন।
আপনার বাড়িতে কাজ করার সময় রিপেয়ার অপারেটিভরা অবশ্যই একটা শক্ত কোড অফ কন্ডাক্ট অনুসরণ করবেন। রিপেয়ারের মানসমূহ দেখুন।
আমরা যে সব বিষয় জানতে চাই
- কি মেরামত করতে হবে?
- ঢিলা হয়ে যাওয়া, ছিদ্র হয়ে যাওয়া নাকি ভেঙে যাওয়া ইত্যাদি কোন ধরণের সমস্যা আপনার?
- কি কারণে এই সমস্যা হচ্ছে?
- সমস্যার স্থানটা কোথায়, ঘরের ভিতরে না বাইরে?
- আপনি কি বলতে পারবেন সমস্যার জিনিসটার: ধরন, আকার, আকৃতি, রং ইত্যাদি কেমন?
- সেটা কি কাঠ জাতীয়, মেটাল নাকি প্লাস্টিকের তৈরী?
- সমস্যার জিনিসটা কি বড় না ছোট: কতটা জায়গাব্যাপী সমস্যা হচ্ছে?
- এটা থেকে অন্যান্য আরও কি কি সমস্যা বা ক্ষয়-ক্ষতির সৃষ্টি হচ্ছে?
মেরামতের জন্য যখন কল করবেন, তখন
আপনার নাম, ঠিকানা, টেলিফোন নম্বর এবং কি মেরামত করতে হবে সে ব্যাপারে বিস্তারিতভাবে বলুন।
আমরা এসব ব্যাপারে আপনার সাথে আলোচনা করে বলে দেবো যে:
- সেই মেরামতের কাজটি তাক্ষণিকভাবে করার প্রয়োজন রয়েছে কি না, বা সেখানে একজন সার্ভেয়ার পাঠিয়ে মেরামতের প্রয়োজন এবং মাত্রা নির্ধারণ করতে হবে কি না
- এটা যদি অর্ডার হয়ে থাকে, তাহলে কোন রেসপন্স ক্যাটাগরিতে তা পড়বে সেটা
- এর জব নম্বর, যেটি আপনাকে মেরামতের অপারেটিভরা কল করলে তাদের সাথে মিলিয়ে নিতে হবে।
সময় নির্ধারণ
আপনার সাথে আলোচনা করে ঠিক করা হবে যে কবে, কখন আপনি বাড়িতে থাকতে পারবেন এবং রিপেয়ার অপারেটিভরা আপনার বাড়িতে গিয়ে মেরামতের কাজ করতে পারবে।
সব জরুরী এবং সাধারণ মেরামত কাজের জন্য আমাদের রিপেয়ার অপারেটিভরা সকালে (সকাল ৮টা থেকে বেলা ১টা) অথবা বিকালে (দুপুর ১২টা থেকে বিকাল ৪:৩০টা) আপনাদেরকে কল করবেন। মেরামত কাজের জন্য যে সময় আপনার সাথে এ্যাপয়েন্টমেন্ট করা হবে সে সময়ে আপনি উপস্থিত না থাকলে জবটি বাতিল হয়ে যাবে এবং মেরামতের জন্য আপনাকে পুনরায় আমাদেরকে রিপোর্ট করতে হবে।
এই কাজ কিভাবে সমাপ্ত হয়
মেরামত-এর কাজ সমাপ্ত হলে রিপায়ার অপারেটিভরা আপনাকে এই মর্মে সই করতে বলবেন যে তিনি মেরামতের কাজ সমাপ্ত করতে আপনার এখানে এসেছিলেন।
