রিপেয়ারের জন্য রিপোর্ট করা হলে সাড়া দেবার সময়কাল
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
আমার মেরামতের কাজ সারতে কত সময় লাগবে?
কোনও মেরামতের জন্য কল দিলে সেই মেরামতের জন্য আপনাকে একটা ক্যাটাগোরি উল্লেখ করতে হবে।
প্রত্যেক ক্যাটাগোরিতে সময়সীমা বেঁধে দেওয়া আছে যে সেই ক্যাটাগোরির মেরামতগুলো সেই সময়ের মধ্যেই সম্পাদন করতে হবে। আমাদের পক্ষ থেকে সাড়া দেবার সময় কাল দেখুন। যদি আমরা মনে করি যে প্রয়োজন আছে, তাহলে একজন রিপেয়ার ইন্সপেক্টর আগে যেয়ে আপনার মেরামতের কাজটা পরিদর্শন করে আসবেন। ইমারজেন্সি ছাড়া আর সব ক্যাটাগোরির মেরামতের জন্য আমাদের অপারেটিভবৃন্দ নির্দিষ্ট কোন সকাল বা বিকালে আপনার বাড়িতে যাবেন।
রিপেয়ার রেগুলেশানের আওতায় টেন্যান্টদের অধিকার রয়েছে কিছু মেরামতের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদিত হবার। এগুলোকে বলা হয় কোয়ালিফাইং রিপেয়ার্স। আমরাই আপনাকে বলে দেবো যে আপনারটা কোয়ালিফাইং রিপেয়ারের আওতায় পড়ে কি না। মেরামতের জন্য টেন্যান্টদের অধিকার দেখুন।
আমি বাসায় না থাকা অবস্থায় রিপেয়ার অপারেটিভরা আসলে কি হবে?
রিপেয়ার অপারেটিভ যদি আপনাদের পূর্বনির্ধারিত সময়ে আসেন আর আপনি যদি সে সময় বাড়ি না থাকেন তাহলে সে রিপেয়ার আদেশটা বাতিল হয়ে যাবে। এরপর যদি আপনি মনে করেন যে সেই রিপেয়ার কাজ আবার করা দরকার তাহলে আপনাকে আবারও সেই গোড়া খেকে শুরু করতে হবে। অনুগ্রহ করে হাউজিং কন্ট্যাক্ট সেন্টারে যোগাযোগ করুন।
মেরামতটা যদি ইমারজেন্সি হয়?
বসবাসকারীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা বিঘিত হলে, বা সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিলে এই রিপেয়ার স্কিমটা প্রয়োগ করা হয়।
অফিসের সাধারণ ছুটির আওতার বাইরেও আমাদের অপারেটিভরা ইমারজেন্সি রিপেয়ারের কাজ করে থাকেন। এ সব মেরামত সংক্রান্ত সমস্যাগুলো রিপেয়ারস্ কন্ট্যাক্ট সেন্টারে অথবা অফিস সময়ের বাইরে ইমার্জেন্সির নম্বরের মাধ্যমে আপনার টিএমওকে জানান।
আমাদের পক্ষ থেকে সাড়া দেবার সময় কাল
আপনারা যখন কোনও মেরামতের কাজের জন্য আমাদেরকে জানান তখন আমরা সেই সমস্যার ধরন এবং পারিস্থিতি বিবেচনা করে ঠিক করি নিচের কোন ক্যাটাগোরিতে তা পড়তে পারে:
- তাক্ষণিক - ২ ঘন্টার মধ্যে সমাধা করা। এ ক্ষেত্রে আমরা দেখি সমস্যাটা মানুষের জীবন বা শরীরের অংশ বিশেষের জন্য হুমকির কারণ কিনা, পানিতে ঘর ভেসে যাবার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা, বা আপনার ঘর বিপদজনক হয়ে পড়েছে বা তার নিরাপত্তা বিঘিত হয়েছে কিনা ইত্যাদি।
- ইমারজেন্সি - ২৪ ঘন্টার মধ্যে (দুপুর ১২টার আগে করলে সে দিনেই) সমাধা করা। পানি লিক করলে, টয়লেটে ময়লা আটকে গেলে (যদি আপনার একটিই টয়লেট থাকে), খাবার পানি না থাকলে, অথবা ইলেক্ট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে গেলে আমরা ইমারজেন্সি ভিত্তিতে মেরামতের কাজ করি।
- আরজেন্ট - ৫ কার্যদিবসের মধ্যে এই মেরামত সম্পন্ন করা। এর আওতায় কিছু ছোটখাঁট মেরামত করার দরকার হয়ে পড়ে টেন্যান্টের একটা সাবসটেনশিয়াল অসুবিধা দূর করার জন্য, বা সম্পত্তির কোনও ক্ষয়-ক্ষতি রোধ করার জন্য, অথবা শারীরিক এবং নিরাপত্তাজনিত কিছু ঝুঁকি এড়াবার জন্য।
- নরমাল - পাঁচ কার্যদিবসের মধ্যে এটা সম্পন্ন করা হয় (সাধারণতঃ, এ্যাপয়েন্টমেন্টের ৩-১০ দিনের মধ্যে)। এই ক্যাটাগোরিতে সেগুলোই মেরামত করা হয় যেগুলো তাৎক্ষণিকভাবে অকুপেন্টস অথবা সর্বস্তরের জনসাধারনের মধ্যে কোনও ব্যক্তির জন্য কোনও তাৎক্ষণিক অসুবিধা বা বিপদের ঝুঁকি সৃষ্টি করে না।
মেরামতের জন্য টেন্যান্টদের অধিকার
রাইট টু রিপেয়ার স্কিমের আওতায় টেন্যান্টদের জন্য যে অধিকার আছে তার অধীনে আমরা কিছু নির্দিষ্ট মেরামতের কাজ একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পাদন করে থাকি। এসব মেরামতের কাজ সময়মতো সম্পাদন না করলে আপনার স্বাস্থ্য এবং নিরাপত্তা বিঘিত হতে পারে। এগুলোকে বলা হয় কোয়ালিফাইং রিপেয়ার্স। আমরা আপনাকে একটা তালিকা প্রদান করতে পারি যেটাতে এসব কোয়ালিফাইং রিপেয়ার-এর উল্লেখ রয়েছে।
আমরা যদি সময়মতো এসব মেরামত সম্পাদন করে না দেই তাহলে আপনি আমাদেরকে দিয়ে অন্য কন্ট্রাক্টরের ব্যবস্থা কও সে রিপেয়ারের কাজ করিয়ে নেওয়ার অধিকার রাখেন। এই দ্বিতিয় কন্ট্রাক্টরও যদি সে কাজ সম্পাদনে ব্যর্থ হয় তাহলে আপনি তার জন্য ক্ষতিপূরণ পাবেন।
যদি মনে করেন যে আপনি ক্ষতিপূরণের আবেদন করার অবস্থায় এসেছেন তাহলে হাউজিং কন্ট্যাক্ট সেন্টার অথবা আপনার টিএমওকে ফোন করুন।
সতর্কতা। আপনি যদি ইমার্জেন্সি মেরামতের জন্য কল করেন তাহলে অবশ্যই আপনাকে সময়মতো রিপেয়ার অপারেটিভদের জন্য বাড়িতে অপেক্ষা করতে হবে। তা না করলে, অপারেটিভদের সময় অযথা ব্যয় করার জন্য আপনাকে খরচ বহন করতে হবে।
