সেফটি এবং সিকিউরিটি
সামান্য কিছু সাবধানতা অবলম্বন করে আপনি আপনার বাড়িটিকে এবং পরিবারকে বিপদমুক্ত রাখতে পারেন।
গ্যাসের পন্ধ পাচ্ছেন - কি করতে হবে
- ধুমপান করবেন না অথবা দিয়াশলাই ধরাবেন না।
- ইলেকট্রিক সূইচ অন/অফ করবেন না।
- উন্মুক্ত আগুনের শিখা নিভিয়ে ফেলুন।
- দরজা, জানালগুলো খুলে দিন।
- মিটার এবং কন্ট্রোল ভাল্ব বন্ধ করে দিন।
- সমস্যার এলাকা থেকে মানুষদেরকে দূরে রাখুন।
আপনার বাড়ির বাইরে থেকে ন্যাশনাল গ্রিড (গ্যাস)-কে 0800 111999 নম্বরে ফোন করুন। ঘরের ভিতরের ফোন ব্যবহার করলে তা বিষ্ফোরিত হতে পারে।
আগুন প্রতিরোধ করা
- স্মোক ডিটেক্টর। একটা স্মোক ডিটেক্টর স্থাপনের জন্য আমরা আপনাকে পরামর্শ দেবো। এটাকে নিয়মিতভাবে পরীক্ষা করে দেখুন এতে কোনও সমস্যা হয়েছে কি না, এবং বিপিং করতে আরম্ভ করলে এর ব্যাটারি পরিবর্তন করুন।
- সিগারেট। নিশ্চিত হোন যে সিগারেটের আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে।
- গ্যাস অথবা ইলেকট্রিক-এর হিটারে বা আগুনে কাপড় শুকাবেন না।
- চিপ প্যান ব্যবহার করার সময় কিচেন-এর বাইরে থাকবেন না।
- শোবার ঘরে ধুমপান করবেন না।
কার্বন মনোক্সাইড ফিউম প্রতিরোধ করা
- ত্রটিযুক্ত গ্যাস এ্যাপ্লায়েন্স কার্বন মনোক্সাইড ফিউম উৎপাদন করতে পারে। এটা বিশাক্ত, এবং প্রাণনাশের কারণ হতে পারে।
- আমরা যে সব এ্যাপ্লায়েন্স স্থাপন করেছি সেগুলো আমরাই সার্ভিসিং এবং রিপেয়্যার করে থাকি, এবং বছরে একবার গ্যাস সেফটি পরীক্ষা করে থাকি। এই সেফটি চেকের জন্যে সহজ নির্দেশিকা আমাদেরকে আপনার ঘরে প্রবেশের অনুমতি দিতে হবে।
- ঘরগুলোর ভেন্টিলেটারগুলো পরিষ্কার এবং বাধামুক্ত রাখুন যাতে ভেন্টিলেশানে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।
- আপনার গ্যাস এ্যাপ্লায়েন্সগুলো সংযোগ করতে এবং সার্ভিস করতে সিওআরজিআই (CORGI) তালিকাভুক্ত ইন্সটলার ব্যবহার করুন।
পানি ভেসে যাওয়া প্রতিরাধ করা
- পানি ছেড়ে রেখে বাথরুম পরিত্যাগ করবেন না।
- ওয়াশিং মেশিন ঠিকমতো প্লাম্বড করা আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হোন।
- পাইপ ফেটে গেলে স্টপকক থেকে পানি বন্ধ করে দিন। এটি সাধারনতঃ রান্নাঘরের সিংকের নিচে থাকে। কোনও ওয়াটার হিটার চলতে থাকলে সেটাও বন্ধ করে দিন। সবকটি ট্যাপ খুলে দিন যাতে ট্যাঙ্ক খালি হয়ে যায় এবং তা খালি হয়ে যাবার পর ট্যাপগুলো আবার বন্ধ করে দিন।
বৈদ্যুতিক নিরাপত্তা
- ব্যবহার করছেন না এমন অবস্থায় এ্যাপ্লায়েন্সগুলো আনপ্লাগড করে (খুলে) রাখুন।
- ত্র“টিযুক্ত অথবা ঢিলা প্লাগ, সূইচ এবং সকেট ইত্যাদি সরিয়ে ফেলেুন। সহজ নির্দেশিকা দেখুন। এ্যাপ্লায়েন্সগুলো আনপ্লাগ করে ফেলুন এবং হাউজিং কন্টাক্ট সেন্টারে ফোন করুন।
- খালি তার এবং ভিজা ফিটিংস ধরবেন না। কনজ্যুমার ইউনিটের সংশ্লিষ্ঠ সার্কিটে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিন।
- ডাবল এ্যাডাপ্টর ব্যবহার করবেন না। এক একটা সকেটে এক সময়ে একটা করে এ্যাপ্লায়েন্সে ব্যবহার করুন। দরকার হলে মাল্টিপয়েন্ট এক্সটেনশান ব্যহার করতে পারেন।
- আমাদের উপদেশ ছাড়া শাওয়ার ইত্যাদি নতুন ইলেক্ট্রিক ফিটিংস লাগাবেন না।
- কোনও রকমের ত্র“টি নজরে আসলেই আমাদেরকে তাৎক্ষনিকভাবে তা জানিয়ে দিন।
ডোর এন্ট্রি সিস্টেম
নিরাপত্তা বিধানের জন্য:
- নিশ্চিত হোন যে দরজার লক ঠিক মতো লেগেছে
- প্রবেশ দরজা খুলে রেখে কখনও চলে যাবেন না
- আপনার ব্লকে বসবাস করেন না এমন ব্যক্তিকে কখনই আপনাকে অনুসরণ করে ব্লকে প্রবেশ করতে দেবেন না যদিও বাহ্যত: সে ব্যক্তিকে খারাপ মনে নাও হতে পারে।
নিরাপত্তা
- আপনার যদি ডোর ভিউয়ার (স্পাই হোল) থাকে তাহলে দরজা খোলার আগে দেখে নিন দরজায় কে দাঁড়িয়ে আছেন।
- আপনার যদি চেইন থাকে তাহলে সেটাকে দরজা খোলার আগে ‘অন’ করুন।
- আপনি যদি ‘কলার’কে না চেনেন তাহলে কোনও না কোনও আইডেন্টিফিকেশান দেখে চেনার চেষ্টা করুন।
- আপনি যদি নিশ্চিত না হতে পারেন, তাহলে আপনার কলারকে বাইরে অপেক্ষা করতে বলুন এবং যে অর্গানাইজেশান থেকে এসেছে বলছেন সেখানে ফোন করে জেনে নিন।
- কোনও ব্যক্তি যদি বলেন যে তিনি হ্যাকনি হোমস্ থেকে রিপেয়্যারের কাজ করতে এসেছেন, তাহলে তার জব ইনসট্রাকশানটা দেখুন এবং পরিক্ষা করুন যে জব নম্বর আমরা আপনাকে দিয়েছি তার সাথে মিল রয়েছে কি না। মিল না থাকলে, হাউজিং কন্ট্যাক্ট সেন্টারে ফোন করুন।
- সন্ধায় বাইরে গেলে কার্টেইনগুলো নামিয়ে রেখে যান এবং মেইন রুমগুলোর একটাতে আলো জ্বালিয়ে রেখে যান।
- যখন দূরে যাবেন, তখন লিভিং রুমের বাতিতে একটা টাইমার ফিট করে যাবেন যাতে মনে হয় সেখানে লোক রয়েছে।
- একজন প্রতিবেশীর সাথে মিলেমিশে একজন অন্যজনের ঘরের উপর নজর রাখুন।
- আপনি যদি ১২ সপ্তার বেশী সময়ের জন্য বাইরে যান, তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে যান যে কবে আপনি ফিরছেন এবং কিভাবে আমরা আপনার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবো।
