সহায়ক সেবাসমূহ
যে সকল টেন্যান্টবৃন্দ নিজেরা স্বাধীনভাবে জীবনযাপন করতে আমাদের সাহায্য সহযোগিতা পেতে ইচ্ছুক, আমরা তাদেরকে তা দিতে রাজি আছি। আমাদের কোনও সেবার ব্যাপারে আপনি আগ্রহী থাকলে সে ব্যাপারে আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করুন।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
বয়ষ্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কি ধরণের হাউজিং-এর ব্যাবস্থা রয়েছে?
এ ব্যাপারে তিন ধরণের সংস্থান রয়েছে: এ্যাডাপ্টেড হোমস, পারপাস বিল্ট হোমস্ এবং শেল্টার্ড স্কিমস। বিশেষ সংস্থান দেখুন। আপনি যদি আরও উপযুক্ত কোনও বাড়িতে যেতে চান তাহলে আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করুন। এই বইয়ের পিছনের পাতায় কন্ট্যাক্ট শিট দেখুন। আপনাকে একটা আবেদনপত্র পূরণ করতে হবে। আমরা আপনাকে সে ব্যাপারে সাহায্য করবো।
যদি আমি কোনও সাহায্য চাই?
আপনি যদি আপনার বাড়িটি ছেড়ে না যেয়ে বরং সেই বাড়িতে থেকেই সমস্যাগুলি সমাধান করতে চান, তাহলে আপনার বাড়িতে কিছু এ্যাডাপ্টেশানের কাজ করে দেওয়া যেতে পারে বা আপনার বাড়িতে স্পেশালিস্ট কেয়ারারবৃন্দও সেবা প্রদানের জন্য যেতে পারেন। আপনার বাড়িতে সেবা দেখুন।
আমি যদি আমাকে সাহায্য করার জন্য কাউকে চাই?
আপনি আপনার ফোনটিকে কমিউনিটি এ্যালার্ম সার্ভিসের সাথে লিংক্ড করে দেবার জন্য আবেদন করতে পারেন। এই সার্ভিসের মাধ্যমে আপনি দিবাভাগের যে কোনও সময়ে আপনাকে দুশ্চিন্তা মুক্ত করতে বা ইমার্জেন্সি পরিস্থিতি থেকে উদ্ধার করতে প্রশিক্ষিত স্টাফ সদস্যদের সাথে যোগাযোগ করতে পারবেন।
একটি কর্ড টানার মাধ্যমে অথবা একটি বোতাম টেপার মাধ্যমে আপনি এ্যালার্ম সিস্টেমটি চালু করতে পারবেন এবং কন্ট্রোল সেন্টারের স্টাফদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এ যোগাযোগে উভয় দিক থেকেই কথা বলা যাবে। আপনি যদি কোনও এ্যাডাপ্টেড হোম বা কোনও পারপাস বিল্ট হোম বা কোনও শেল্টার্ড হাউজিং-এ না থেকে থাকেন কিন্তু আপনি এই এ্যালার্ম সার্ভিসটির সাথে যদি যুক্ত হতে চান, তাহলে আপনার নেইবারহুড অফিসের সাথে যোগাযোগ করুন।
আমি কি ডেকোরেটিং-এর ব্যাপারে সহায়তা পেতে পারি?
আমরা আপনাকে এ ব্যাপারে কিছু সহায়তা করতে পারি। আপনার নেইবারহুড অফিসের সাথে যোগাযোগ করুন। এই বইয়ের পিছনের পাতায় কন্ট্যাক্ট শিট দেখুন।
আপনার বাড়িতে সেবা
- টেন্যান্সি সাপোর্ট সার্ভিস। আপনি যদি আপনার পারিবারিক দায়িত্বগুলি সামলাতে না পারেন, তাহলে আপনি বেনিফিট, বিল পরিশোধ, নতুন বাড়িতে স্থিত হওয়া, বা প্রতিবেশীর সাথে সমস্যা নিরসন ইত্যাদি সংক্রান্ত সহায়তা পেতে পারেন।
- এ্যাডাপ্টেশান। ‘ফ্লাশিং লাইট’ ডোর বেল, অতিরিক্ত হ্যান্ডরেইল, বিশেষ ট্যাপ বা কোনও স্টেয়ারলিফ্ট ইত্যাদি ফিটিংস আপনি লাগাতে পারবেন, অথবা আপনার বাথরুমের কোন বিশেষ পরিবর্তন (এ্যাডাপ্টেশান) আপনি আনতে পাবেন।
- কমিউনিটি এ্যালার্ম সার্ভিস। বয়ষ্ক বা প্রতিবন্ধী বাসিন্দাদের জন্য একটা বিশেষ এ্যালর্ম সার্ভিস আছে। এটা আপনার টেলিফোনকে একটা কন্ট্রোল সেন্টারের সাথে সংযোগ রক্ষায় সাহায্য করে। এই কন্ট্রোল সেন্টারটি ২৪ ঘন্টা খোলা থাকে।
- অন্যান্য সহায়তা। এগুলির মধ্যে রয়েছে হোম হেল্প, মিলস অন হুইলস, অথবা কিছু বিশেষ ধরণের ইক্যুইপমেন্ট স্থাপনের মতো কিছু সহায়তা।
বিশেষ সংস্থান (স্পশাল এ্যাকোমোডেশান)
আপনি আরও বেশী উপযুক্ত বাড়িতে চলে যেতে পারেন।
- এ্যাডাপ্টেড হোমস। এগুলি আসলে সাধারণ বাড়িই তবে এসব বাড়িতে দরজায় র্যাম্প, টয়লেটে গ্রাবরেইলস, অথবা বাথরুমে লেভেল এ্যাক্সেস শাওয়ার ইত্যাদি থাকে।
- পারপাস বিল্ট হোমস। এসব বাড়িগুলি এমন ভাবে তৈরী করা হয়েছে যাতে বাড়ির মধ্যে হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তিরা ঘোরাফেরা করতে পারেন।
- শেলটার্ড হাউজিং। এগুলি বয়ষ্ক ব্যক্তিদের জন্য স্বয়ংসম্পূর্ণ বাড়ি। এখানে টেন্যান্টরা শেল্টার্ড হাউজিং অফিসারদেরকে বিভিন্ন সেবার জন্য ডাকতে পারবেন। অফিসারেরা নিয়মিত এখানকার বাসিন্দাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং তারা ভালো আছেন কি না তার খোঁজখবর রাখবেন। এবং সেই সাথে, বিভিন্ন সাপোর্ট সার্ভিস এবং এসব বাসিন্দাদের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন। তবে, তারা ডাক্তারি বা নাসির্ং সহযোগিতা প্রদান করবেন না। হ্যানোভার নামে হ্যাকনির একটি হাউজিং এ্যাসোসিয়েশন এ সব বাড়িগুলির মালিক এবং তারাই এগুলির দেখাশোনা করে।
