টেন্যান্টদের অধিকারসমূহ

এগুলি হচ্ছে পার্লিয়ামেন্ট এ্যান্ড গভর্নমেন্ট রেগুলেশানস্-এর অধীনে আপনার অধিকারসমূহ # এই চিহ্নটি দিয়ে বোঝাবে যে ইন্ট্রোডাক্টরি এবং ডিমোটেড টেন্যান্টবৃন্দ এই অধিকার ভোগ করেন না।

টেন্যান্সি হস্তান্তর #

কোনও টেন্যান্ট মৃত্যু বরণ করার সাথে সাথে টেন্যান্সিটি তার জয়েন্ট টেন্যান্টের কাছে চলে যায়। যদি কোনও জয়েন্ট টেন্যান্ট তার না থাকে তাহলে তার কোনও পার্টনার (বিবাহিত বা অবিবাহিত) এই টেন্যান্সিটির উত্তরাধিকার হতে পারবেন। এই পদ্ধতিকে বলা হয় সাক্সেশান। আইনের অধীনে কোনও টেন্যান্সি মাত্র একবার হস্তান্তর হতে পারে।

আপনি বিশেষ অবস্থার প্রেক্ষিতে আপনার মৃত্যুর আগে আপনার টেন্যান্সিটি হস্তান্তর বা হ্যান্ড অন করতে পারেন। গৃহ পরিবর্তন দেখুন।

সাব-লেট দেওয়া এবং লজার নেওয়া #

আপনার বাড়িটিকে ওভারক্রাউডেড না করে আপনি লজার গ্রহণ করতে পারেন। একজন লজার হচ্ছেন সেই ব্যক্তি যিনি আপনার পরিবারের সদস্যের মতোই আপনার বাড়িটিতে ভাগাভাগি করে বসবাস করেন।

আমাদের লিখিত অনুমোদন গ্রহণ করে আপনি আপনার বাড়ির অংশ বিশেষ (সম্পূর্ণ অংশ নয়) সাব-লেট দিতে পারেন। সাব-লেটের মাধ্যমে কোনও ব্যক্তি আপনার বাড়ির এক অংশ তার ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করতে পারেন।

আমাদেরকে আপনার লজার বা সাব-টেন্যান্ট-এর নাম, বয়স এবং লিংগ, এবং তারা আপনার বাড়ির কোন অংশে বসবাস করবেন সে ব্যাপারে অবহিত করুন।

তথ্য এবং পরামর্শ

আমরা আপনাকে আপনার টেন্যান্সি চুক্তি এবং কিছু নিয়ম কানুন সম্পর্কে তথ্য সরবরাহ করবো। আমরা আরও আপনাকে অবহিত করবো যে সরকারের নির্ধারিত স্ট্যান্ডার্ডস অনুযায়ী আমরা কতটুকু আমাদের কার্য সম্পাদন করতে পারছি।

আপনার টেন্যান্সি চুক্তিতে কোনও পরিবর্তন আনার প্রয়োজন হলে, আপনার বাড়িতে কোনও রকমের উন্নয়নমূলক বা আধুনিকায়নমূলক কাজ করার দরকার হলে, অথবা রিপেয়ার রেসপন্স এর টাইমস্কেল বা টেন্যান্টদের দায়দায়িত্ব ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আমাদের হাউজিং ম্যানেজমেন্ট পলিসির কোনও পরিবর্তন সাধনের প্রয়োজন হলে আমরা আপনাদের সাথে পরামর্শ করে নেবো।

টেন্যান্সি অদল-বদল করা #

কোনও হ্যাকনি টেন্যান্টের সাথে, অথবা অন্য কোনও হাউজিং এ্যাসোসিয়েশান বা কাউন্সিলের টেন্যান্টের সাথে আপনি আপনার বাড়িটি অদল-বদল করতে পারেন। এ ক্ষেত্রে আপনার বদল করা বাড়িতে চলে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে এবং সংশ্লিষ্ঠ অন্য ল্যান্ডলর্ডদেরকে লিখিতভাবে জানাবেন। আমরা আপনাকে অনুমতি দিয়ে দেবো যদি বকেয়া বাড়ি ভাড়ার মতো কোনও বিশেষ কারণ না থেকে থাকে। স্থানান্তরের অন্যান্য উপায় দেখুন।

উন্নয়ন সাধন

আমাদের কাছ থেকে লিখিত পূর্বানুমতি নেওয়া সাপেক্ষে আপনি আপনার বাড়িতে কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেন।

বাড়ি ছেড়ে চলে যাবার সময় কিছু নির্দিষ্ট উন্নয়নের জন্য আপনি ক্ষতিপূরণ (কমপেনসেশান) পেতে পারেন। আপনার গৃহের উন্নয়ন দেখুন।

আপনার বাসগৃহ ক্রয় করা #

আপনি যদি আমাদের টেন্যান্ট হিসাবে কমপক্ষে পাঁচ বছর সময় অতিবাহিত করেন তাহলে আপনি আপনার বাড়িটি কিনতে পারবেন।

প্রতিবন্ধীদের জন্য তৈরী বাড়ির মতো কিছু নির্দিষ্ট ধরনের বাড়ি অবশ্য আপনি কিনতে পারবেন না।

ডিমোটেড টেন্যান্ট থাকা অবস্থায় অবশ্য আপনি বাড়ি কেনার জন্য আবেদন করতে পারবেন না এবং এই ডিমোটেড সময়টার জন্য কোনও রকমের ডিসকাউন্টও আপনার জন্য প্রযোজ্য হবে না।

টেনিওরের সিকিউরিটি

কোনও টেন্যান্টকেই তার বাড়ি থেকে একমাত্র কোর্টের আদেশ ব্যতীত নামিয়ে দেওয়া যাবে না। এ ক্ষেত্রে কোর্ট এই মর্মে নিশ্চিত হবে যে টেন্যান্টকে নামিয়ে দিয়ে বাড়িটির অধিকার নেওয়ার জন্য আদেশ দেওয়ার যথেষ্ট কারণ বিদ্যমান।

মেরামত কাজ সমাধা পাবার অধিকার

রাইটস টু রিপেয়ার রেগুলেশানস্-এর আওতায় কিছু নির্দিষ্ট আর্জেন্ট মেরামতের কাজ আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধা করে দেওয়া হবে। এই মেরামতের কাজগুলি সময়মতো সম্পাদন না করা হলে আপনার বাড়িতে আপনার স্বাস্থ্য বা নিরাপত্তা মারাত্মক ভাবে বিঘিত হতে পারে। মেরামত সংক্রান্ত কোনও কল আপনি করলে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার মেরামতের কাজটি কোনও ‘কোয়ালিফাইং’ রিপেয়ারের আওতায় পড়ে কি না। অবস্থা বিশেষে, রেগুলেশানের নিয়ম অনুযায়ী আমরা আপনার এ সব মেরামতের কাজ করে দিতে না পারলে আপনি তার জন্য ক্ষতিপূরণ পেতে পারবেন।

পার্সোনাল ইনফরমেশান জানা বা নিয়ন্ত্রণ করা

আমরা টেন্যান্ট বা লিজহোল্ডারদের সকল ব্যক্তিগত তথ্য একান্ত গোপনীয় বিবেচনা করি। তবে, আইনগত ভাবে, কিছু ব্যক্তিগত তথ্য আমাদেরকে পাবলিক বডিগুলোর সাথে শেয়ার করতে হবে।

আপনি আমাদেরকে নোটিশ দিলে আপনার ব্যক্তিগত তথ্যসমূহ আমাদের ফাইলে বা কম্পিউটারে যেভাবে সংরক্ষিত থাকবে তা আমরা আপনাকে দেখাবো। এর জন্য আমরা অবশ্য এ্যাডমিনিসট্রেটিভ কস্ট-এর কারণে আপনার কাছ থেকে কিছু চার্জ আদায় করতে পারি।

আপনার সম্পর্কে আমাদের সংরক্ষিত কোনও তথ্য বা মতামত যদি আপনার পছন্দ না হয় বা আপনাকে অখুশী করে তা হলে তা সংশোধন বা অবলোপন করার জন্য আমাদেরকে বলতে পারবেন।