টেন্যান্সি এগ্রিমেন্ট
টেন্যান্সি এগ্রিমেন্ট বা ভাড়া চুক্তি হচ্ছে এমন একটি চুক্তি যা আপনি আপনার টেন্যান্সির শুরুতেই স্বাক্ষর করেন। এটাতে আপনার সাথে হ্যাকনি কাউন্সিলের চুক্তির বিস্তারিত লিপিবদ্ধ আছে। এই অধ্যায়টি তারই একটি সংক্ষিপ্ত রূপমাত্র।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
টেন্যান্সি চুক্তিটি ভঙ্গ করলে কি হবে?
টেন্যান্সি চুক্তিটি আপনার এবং কাউন্সিলের মধ্যে একটি আইন সম্মত চুক্তি। এই চুক্তিতে সই করার মাধ্যমে এটাতে যে সব ভাড়া সংক্রান্ত শর্ত থাকে তা আসলে আপনি গ্রহণ করে নেন।এগুলোই হচ্ছে কাউন্সিল, হ্যাকনি হোমস, এবং আপনার মধ্যে পারস্পরিক দায়-দায়িত্ব এবং অধিকারসমূহ, যেগুলো অবশ্য পালনীয়। আপনি এসব শর্তের কিছু যদি ভঙ্গ করেন তাহলে আমরা আপনার সাথে আলোচনা করবো কিভাবে সে সব ঠিক করে নেওয়া যায়। এতে যদি সমাধান পাওয়া না যায় তা হলে আমরা কোর্টের সাহায্য নেবো। টেন্যান্সি এগ্রিমেন্ট দেখুন।
আমরা কি জয়েন্ট টেন্যান্টস হতে পারি?
আমরা সাধারণতঃ আপনার বর্তমান পার্টনারকে এ ধরনের জয়েন্ট টেন্যান্সির সুযোগ দিয়ে থাকি তবে আপনি ইচ্ছা করলে অন্য কোনও প্রাপ্তবয়ষ্ক ব্যক্তিকেও আপনার সাথে জয়েন্ট টেন্যান্ট হিসাবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। এ ক্ষেত্রে এই টেন্যান্সির ভাড়া পরিশোধ করতে এবং টেন্যান্সি এগ্রিমেন্টের শর্তসমূহ পালন করতে সংশ্লিষ্ঠ সকলেই যৌথভাবে দায়ি থাকবেন। গৃহ পরিবর্তন দেখুন।
কাউন্সিল বা হ্যাকনি হোমস্ যদি কাউন্সিলের দায়িত্ব পালনে ব্যর্থ হয়?
এ ব্যাপারে আপনি কাউন্সিলের যে কোনও সদস্য বা কর্মচারীর সাথে যোগাযোগ করতে পারবেন।
অধিকাংশ ক্ষেত্রেই সমস্যাগুলো আসলে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমেই কার্যকর এবং ফলপ্রসূভাবে সমাধা হয়ে যায়। তবে যদি সে পদ্ধতিতে তা না হয় তাহলে অভিযোগটির সমাধানের ব্যাপারে আমাদের আনুষ্ঠানিক উদ্যোগের একটা সুযোগ আমাদেরকে দিবেন। অভিযোগ প্রনালী দেখুন।
আমাকে কি জোর করে আমার গৃহ থেকে অপসারণ করা হতে পারে?
হ্যাঁ, যদি আপনার টেন্যান্সি এগ্রিমেন্টের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে, অথবা ধরুন আপনি যদি আপনার ভাড়া পরিশোধ না করেন বা প্রতিবেশীদের উপদ্রপ করার মতো এমন কোনও কাজ করেন যার দরুন আপনার টেন্যান্সি এগ্রিমেন্টের কোনও শর্ত ভঙ্গ হয় সে ক্ষেত্রে। কেবলমাত্র কোর্ট আপনাকে আপনার বাড়ি পরিত্যাগ করতে আদেশ দিতে পারে। এ ধরনের কোনও আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে হলে আমরা কিছু সুস্পষ্ট পদ্ধতি অনুসরণ করে থাকি। আপনার টেন্যান্সি অধ্যায়ে টেন্যান্সি ভঙ্গ করা দেখুন।
আমাদের প্রধান প্রধান দায়-দায়িত্ব
- টেন্যান্সি সংক্রান্ত যে কোনও পরিবর্তনের প্রয়োজনে আপনাদের সাথে পরামর্শ করা
- আপনার গৃহকে ওয়াটার এন্ড উইন্ড টাইট রাখা এবং ভালোভাবে তা মেরামতের উপর রাখা
- পানি, গ্যাস, ইলেক্ট্রিসিটি সাপ্লাই, হিটিং সিস্টেম ইত্যাদি কার্যকর রাখার জন্য সকল পাইপ, নর্দমা, গাটার ইত্যাদি ঠিক রাখা
আমাদের যে সকল অধিকার রয়েছে তা হলো:
- ৪ সপ্তাহ আগে নোটিশ দেওয়া সাপেক্ষে ভাড়া বৃদ্ধি করা
- পরিদর্শন এবং মেরামত কাজের জন্য, অথবা এ্যাপ্লায়েন্সের সার্ভিসিং করার জন্য, বা উন্নয়ন কর্মকান্ড সম্পাদনের জন্য, আপনার গৃহে প্রবেশ করা। তবে যদি তা ইমার্জেন্সি না হয় তাহলে অন্তত: ২৪ ঘন্টা আগে আপনাকে সে ব্যাপারে নোটিশ প্রদান করা হবে
- আপনার একটি সাম্প্রতিক ফটোগ্রাফ এবং আপনার অন্যান্য রেকর্ড সংরক্ষণ করা।
আপনার প্রধান প্রধান দায়-দায়িত্বের মধ্যে রয়েছে:
- আপনার গৃহটিকে একমাত্র বা প্রধান বাসগৃহ হিসাবে ব্যবহার করা
- ভাড়া এবং অন্যান্য চার্জসমূহ সময়মতো পরিশোধ করা
- সম্পত্তির যত নেওয়া এবং আপনার দায়িত্বের আওতায় পড়ে এমন সব মেরামতের কাজ সম্পাদন করা
- শিশু এবং অতিথিসহ পরিবারের সকলেই যেন ভাল ব্যবহার করে তা নিশ্চিত করা। তারা কোনও অবস্থাতেই প্রতিবেশীদেরকে বিরক্ত (যেমন, গোলমাল, চেঁচামেচি ইত্যাদি) করতে বা আমাদের স্টাফসহ অন্য কোনও ব্যক্তিকেও হয়রানি করতে পারবে না বা ভয়-ভীতি প্রদর্শন করতে পারবে না। জাতিগত হয়রানিও এর আওতায় পড়বে
- আপনার গৃহের কোনও পরিবর্তন, উন্নয়ন এবং সংবর্ধন করতে হলে আমাদের কাছ থেকে অনুমতি নেওয়া
- বাসগৃহকে অধিক জনাকীর্ণ না করা
- আপনার টেন্যান্সি শেষ করতে চাইলে কমপক্ষে ৩ সপ্তাহ আগে সে ব্যাপারে আমাদেরকে জানানো।
পনার যে সব অধিকার রয়েছে তা হলো:
- আপনার বাসগৃহে মালিক হিসাবে আমাদের অযথা নাকগলানো ছাড়াই আপনার শান্তিতে বসবাস করতে পারা
- আমাদের কোনও সিদ্ধান্তের সাথে একমত পোষণ করতে না পারলে তার বিরুদ্ধে আপিল করা।
