বাসগৃহ স্থানান্তর
হ্যাকনি কাউন্সিল একটি ওয়েটিং লিস্ট সংরক্ষণ করে থাকে তবে আপনি আপনার নেইবারহুড অফিস থেকে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
আমি কি হ্যাকনি এলাকার মধ্যে যেতে পারি?
হ্যাঁ। আপনি যদি এখনও হ্যাকনি কাউন্সিলের হাউজিং রেজিস্টারে অন্তর্ভূক্ত না হয়ে থাকেন তাহলে আপনাকে একটা ফরম পূরণ করে এই তালিকার অন্তর্ভূক্ত হতে হবে। এর পর প্রতি সপ্তায় আপনাকে খোঁজ রাখতে হবে এমন কোনও বাড়ি আমরা অফার করছি কি না যেটাতে আপনি যেতে ইচ্ছুক। কিভাবে তা করবেন সে ব্যাপারে ৬৫ পৃষ্ঠায় একটা ফ্লোচার্ট দেওয়া আছে, সেটি লক্ষ্য করুন। ১. হ্যাকনি হাউজিং-এর রেজিস্টারে অন্তর্ভূক্ত হবার জন্য আবেদন করুন দেখুন।
একটি স্থানান্তরের জন্য আমাকে কতদিন অপেক্ষা করতে হবে?
এটি নির্ভর করছে আপনি যে এলাকাতে যেতে চাচ্ছেন সেখানে কতগুলো বাড়ি পাওয়া যাচ্ছে, বাসস্থানের প্রয়োজনের কোন ব্যান্ডে আপনি কত দিন ধরে তালিকাভুক্ত হয়ে রয়েছেন ইত্যাদির উপর। আপনি যদি হাই প্রায়োরিটি ব্যান্ডে না থাকেন এবং আপনার বাসার প্রয়োজন যদি অত্যন্ত জরুরী না হয় তাহলে আপনি অন্য কোনও টেন্যান্টের সাথে অদল-বদল করে নিতে পারেন। এ ব্যাপারে ৬৭ পৃষ্ঠায় স্থানান্তরের অন্যান্য উপায় অংশটি দেখুন।
এ ছাড়াও, আপনি যদি লন্ডনের অন্য কোথাও বা ইংল্যান্ডের উত্তোরাংশের দিকে, ওয়েলস বা মিডল্যান্ডস-এর দিকে যেতে চান তাহলে আরও অনেক বিশেষ স্কিম রয়েছে যেগুলোতে আপনি আবেদন করতে পারেন। স্থানান্তরের অন্যান্য উপায় দেখুন।
আমি কি দেশের অন্যান্য অংশে যেতে পারি?
আপনি যদি হ্যাকনির বাইরে যেতে চান তাহলে কাউন্সিলের সাপোর্ট সার্ভিসেস টিমের সাথে যোগাযোগ করুন, তারাই আপনাকে বলে দেবে এ ব্যাপারে আপনি কোথায় যোগাযোগ করবেন। স্থানান্তরের অন্যান্য উপায় দেখুন।
বৃদ্ধ এবং প্রতিবন্ধী মানুষদের জন্যে কি বিশেষ বাড়ির ব্যবস্থা আছে?
হাউজিং এ্যাসোসিয়েশানের ব্যবস্থাপনায় এরকম বেশ কিছু স্কিম রয়েছে। বৃদ্ধ এবং প্রতিবন্ধী মানুষদের জন্যে আমাদেরও কিছু নির্দিষ্ট বাড়ি রয়েছে। সহায়ক সেবাসমূহ্ দেখুন।
আপনি যদি ৬০ বছরের বেশী বয়সের হয়ে থাকেন তাহলে সমূদ্রের ধারে অথবা কান্ট্রি অঞ্চলে কোনও ফ্ল্যাট বা বাংলোর জন্য আবেদন করতে পারেন। এসব স্কিম বা হোমস-এর জন্য আবেদন করবেন কিভাবে সে ব্যাপারে কাউন্সিলের সাপোর্ট সার্ভিসেস্ টিমের সাথে যোগাযোগ করুন।
১. হ্যাকনি হাউজিং-এর রেজিস্টারে অন্তর্ভূক্ত হবার জন্য আবেদন করুন।
আপনাকে একটা আবেদনপত্র পূরণ করতে হবে। এটি আপনি আপনার নেইবারহুড অফিস থেকে পেতে পারেন।
আমরা ৫-ব্যান্ড পদ্ধতিতে আপনার প্রয়োজনের মাত্রা বা পরিমান নির্ধারণ করবো। প্রয়োজনের মাত্রার উপর নির্ভর করে আবেদনকারীদেরকে বিভিন্ন গ্রপে ভাগ করা হয়। আমরাই আপনাকে জানিয়ে দেবো কোন ব্যান্ডে আপনি রয়েছেন এবং কেমন আকারের বাড়ির জন্য আপনি আবেদন করতে পারেন। কোনও ব্যান্ডে আপনার অবস্থান নির্ভর করছে কত তারিখে আপনি সেখানে তালিকাভুক্ত হয়েছেন তার উপর।
২. আপনার পছন্দের বাড়ি অনুসন্ধান করুন
প্রতি সপ্তাতেই আমরা বন্টনযোগ্য বাড়ির একটা তালিকা প্রকাশ করে থাকি। আপনি এই তালিকাটি শুক্রবার সকাল (বৃহস্পতিবার মাঝ রাত) থেকে আরম্ভ করে সোমবার মাঝরাত পর্যন্ত যে সব স্থানে দেখতে পারবেন, তা হলো:
- হ্যাকনি ওয়েবসাইটে: www.hackney.gov.uk/hackneychoice
- বিনা পয়সায় টাউন হলে এবং নেইবারহুড অফিসে চয়েস হোমস্ ম্যাগাজিনে
- হ্যাকনি হোমসের কিয়স্কগুলোর যে কোনও একটাতে
প্রত্যেকটা বাড়ির বিজ্ঞাপনে একটি করে প্রোপার্টি রেফারেন্স নম্বর আছে।
৩. আমাদেরকে জানান
প্রত্যেক সপ্তায় আপনি দুটি করে বাড়ির জন্য আবেদন (বিড) করতে পারবেন। এ ব্যাপারে আপনি ফোন করতে পারবেন, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, টেক্সট ম্যাসেজ পাঠাতে পারবেন অথবা সরাসরি নেইবারহুড অফিসে যেতে পারবেন (অথবা নেইবারহুড অফিসের যে কোনও কিয়স্ক ব্যবহার করতে পারবেন)।
৪. আমরা আপনার সাথে যোগাযোগ করবো
আমরা দেখবো আপনি যে বাড়ির জন্য আবেদন করেছেন তার জন্য অন্য কেউ আবেদন করেছেন কি না। অন্য কেউ যদি তা না করেন তাহলে সেটা আপনাকেই অফার করা হবে।
অন্যরা যদি সেই বাড়ির জন্য আবেদন করে থাকেন তাহলে বাড়িটিকে এমন একজনের কাছে অফার করা হবে যিনি হায়েস্ট ব্যান্ডে সব চেয়ে বেশী দিন ধরে তালিকাভুক্ত রয়েছেন।
