ট্রিপ সুইচ রিসেট করা
আপনি যদি এই নির্দেশনাগুলো বুঝতে না পারেন বা তা বোঝার ক্ষমতা রাখেন না বলে মনে করেন, বা যদি পুরাতন ফিউজবক্স এর মতো সিস্টেম আপনার ওখানে থেকে থাকে তাহলে হাউজিং কন্ট্যাক্ট সেন্টার বা আপনার টিএমও-র সাথে যোগাযোগ করুন।
সাধারণ উপদেশাবলী
- ট্রিপ সুইচ নামে সার্কিট ব্রেকারের সাথে আধুনিক ইলেক্ট্রিক সার্কিট সংযুক্ত করা আছে। কোনও অনিয়ম বা ভুলভ্রান্তি হলে, একটা সুইচ ট্রিপ করবে এবং সার্কিটটি ভেঙে যাবে। আপনার ওখানে যদি তার দিয়ে ফিউজ বানানোর পুরাতন পদ্ধতি থেকে থাকে তাহলে তাতে হাত দেবেন না। আমাদের সাথে যোগাযোগ করুন।
- কনজ্যুমার ইউনিটে ট্রিপ সুইচগুলো রয়েছে। কনজ্যুমার ইউনিটটি সম্ভবতঃ ইলেক্ট্রিসিটি মিটারের ঠিক পাশেই রয়েছে (যদি মিটারটি আউটসাইড কাপবোর্ডে না হয়ে থাকে)।
- ট্রিপ সুইচগুলো সাধারণতঃ যেসব কারণে কাজ করে তা হলো:
- সার্কিটে অত্যাধিক পরিমানে ফিটিংস এবং এ্যাপ্লায়েন্স রয়েছে এবং এর ফলে এটি ওভারলোডেড হয়ে গেছে
- কোনও লাইট বাল্ব হয়তো বাস্ট করেছে, কোনও এ্যাপ্লায়েন্স হয়তো ভুল ব্যবহারের শিকার হয়েছে, অথবা এরকম কোনও না কোনও ত্রটি হয়েছে
- কোনও টিভি, হেয়ার ড্রায়ার, অথবা কেতলী ইত্যাদির মতো কোনও এ্যাপ্লায়েন্সে ইলেকট্রিক সংযোগটি হয়তো ঢিলা হয়ে গেছে অথবা খারাপভাবে তা সংযুক্ত হয়েছে
- কোনও সার্কিটে হয়তো পানি ঢুঁকে পড়েছে।
- যদি লক্ষ্য করেন যে কোনও এ্যাপ্লায়েন্সে কোনও ত্রটি দেখা দিয়েছে, তাহলে এটার প্লাগ খুলে ফেলুন এবং কোনও উপযুক্ত ইলেক্ট্রিশিয়ান বা সার্ভিস ইঞ্জিনিয়ার দিয়ে সেটি দেখান।
- নিশ্চিত হোন যে আপনি যখন কোনও ইলেক্ট্রিক সুইচ ধরছেন তখন আপনার হাত পানিতে ভিজা নেই।
কি করতে হবে
ট্রিপ সুইচ রিসেট করার ক্ষেত্রে:
- কনজ্যুমার ইউনিটের কভারটি খুলুন, ট্রিপ সুইচগুলো দেখতে পাবেন
- পরীক্ষা করে দেখুন কোন সুইচগুলো ট্রিপ করে বন্ধ হয়ে গেছে
- সুইচগুলো আবার অন করুন।
আবার যদি ট্রিপ করে:
এটা সম্ভবত: কোনও এ্যাপ্লয়েন্সের ত্রটির কারণে হয়ে থাকবে। খুজে দেখুন কোন সার্কিটটি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং সেই সার্কিটের কোন এ্যাপ্লায়েন্স-এর ত্রটির কারণে তা হচ্ছে।
ত্রটিযুক্ত এ্যাপ্লায়েন্স বা সকেট খুজে পেতে:
- সবকটি ঘর পরীক্ষা করে দেখুন কোন লাইট একং সকেটগুলো কাজ করছে না
- সমস্যাযুক্ত সার্কিটের সব এ্যাপ্লায়েন্স আনপ্লাগ করুন এবং ইমারশান হিটারের সুইচ বন্ধ করুন
- ট্রিপ করে যাওয়া সুইচগুলো আবার অন করুন
- সবগুলো এ্যাপ্লায়েন্সের প্লাগ একে একে লাগিয়ে দিন এবং লক্ষ্য করুন কোনটির প্লাগ লাগানোর পর আবারও ট্রিপ করছে (এরকম করার সময় ডাবল এডাপ্টর ব্যবহার করবেন না)
- কোনও সমস্যাযুক্ত এ্যাপ্লায়েন্স দেখতে পেলে সেটাকে আনপ্লাগ করুন
- ট্রিপ করে যাওয়া সুইচটিকে অন করুন
- এ্যাপ্লায়েন্সটিকে অন্য একটি সকেটে প্লাগ ইন করুন
- আবারও যদি সুইচ ট্রিপ করে তাহলে সমস্যাটি আপনার এ্যাপ্লায়েন্সে - এটাকে মেরামতের ব্যবস্থা করুন
- যদি সুইচ আর ট্রিপ না করে সমস্যাটা তাহলে প্রথম সকেটে এটাকে ব্যবহার করবেন না এবং হাউজিং কন্ট্যাক্ট সেন্টার অথবা আপনার টিএমও-র সাথে যোগাযোগ করুন।
