আপনার হাউজিং সেবা সংক্রান্ত তথ্য

হ্যাকনি হোমসই আপনার প্রধান হাউজিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তবে, আশেপাশে অনেক এস্টেট আছে যেখানে সবগুলি অথবা কিছু সার্ভিস একটি টেন্যান্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশান (টিএমও) কর্তৃক পরিচালিত হয়।

আপনার হ্যাকনি হোমস্ নেইবারহুড টিম

আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার সকল টেন্যান্সি দেখাশোনা করার দায়িত্ব আপনার নেইবারহুড টিমের।

আপনার টেন্যান্সি সম্পর্কে যদি কিছু জানার থাকে অথবা আপনার হাউজিং এর অবস্থা সম্পর্কে সাধারণ পরামর্শ পেতে চান তাহলে আপনার নেইবারহুড অফিসে ফোন করবেন অথবা সরাসরি চলে যাবেন। আমরা সাথে সাথে আপনাকে উত্তর দিতে পারি কিন্তু যদি তা না পারি তাহলে বিষয়টি নিয়ে ভাববো এবং যতদ্রুত সম্ভব আপনাকে উত্তর জানিয়ে দেবো।

সকল নেইবারহুড এবং টিএমও অফিসের ঠিকানা, ফোন নম্বর এবং অফিস খোলা থাকার সময় এই বাইয়ের পিছনের কন্ট্যাক্ট শিটে দেওয়া আছে।

আপনি যদি অফিসে আসেন তাহলে ফোন করে এবং এ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসাই ভালো তাহলে নিশ্চিত হওয়া যাবে যে আপনি যখন আসবেন তখন আপনার সাথে সাক্ষাত করার জন্য নেইবারহুড টিমের একজন সদস্য ফ্রি থাকবে।

আপনার নেইবারহুড অফিসে যেতে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনার নেইবারহুড টিমের একজন সদস্য সাধারণ অফিস চলাকালীন সময়ে আপনার বাসগৃহে যেয়ে আপনার সাথে সাক্ষাত করতে পারবেন।

টেন্যান্টদেরকে আমরা যে সকল সেবা দিয়ে থাকি তা হল:

আমাদের মেরামত সেবা

আমাদের একটি রিপেয়ারস্ কন্ট্যাক্ট সেন্টার আছে যেটা মেরামত সংক্রান্ত অনুসন্ধান বা আপনার কোন সমস্যা থাকলে তা দেখাশোনা করবে। এরপর তারা যে কোন মেরামতের অর্ডার সরাসরি ওয়ার্কফোর্সের কাছে পাঠিয়ে দেবে যারা আপনার এলাকার মেরামত কাজ সম্পাদন করে থাকে। এছাড়া হাউজিং কন্ট্যাক্ট সেন্টার পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত অনুসন্ধান এবং এস্টেট রক্ষণাবেক্ষণের কাজও দেখাশোনা করে।

আপনি সপ্তাহের যেকোন দিন এবং যেকোন সময়ে হাউজিং কন্ট্যাক্ট সেন্টারে ০২০ ৮৩৫৬ ৩৬৯১ নাম্বারে ফোন করতে পারেন। আ

পনার গৃহের মেরামত কাজ সম্পাদন করবে হয় আমাদের নিজস্ব রিপেয়ারস্ ওয়ার্কফোর্সের সদস্যবৃন্দ অথবা আমাদের নিয়োজিত কন্ট্রাক্টরবৃন্দ।

প্রাইড অব প্লেস রিওয়ার্ড

যে সকল টেন্যান্ট সময়মত ভাড়া পরিশোধ করেন, তাদের বাসগৃহ দেখাশোনা করেন, যারা প্রতিবেশীদের প্রতি বিবেচনাপূর্ণ আচরন করেন এবং তাদের টেন্যান্সি এগ্রিমেন্টের শর্ত মেনে চলেন সেই সব টেন্যান্টদেরকে এই স্কিমের আওতায় পুরস্কৃত করা হয়। প্রতি তিন মাসে একবার যেসব টেন্যান্ট এই যোগ্যতা অর্জন করেন তারা আপনাআপনিই প্রাইজ ড্র-তে অন্তর্ভূক্ত হবেন। সেরা বিজয়ী যিনি হবেন তিনি বাসগৃহের সাজসজ্জা, উন্নয়ন বা গার্ডেনের কাজ করার জন্য টাকা পাবেন।

রেসিডেন্ট পার্টিসিপেশান

আমাদের একটি টেন্যান্ট পার্টিসিপেশান টিম আছে। তারা টেন্যান্টদেরকে এবং রেসিডেন্ট গ্রপকে সাহায্য, পরামর্শ এবং ট্রেনিং প্রদান করে থাকেন। এব্যাপারে এই বইয়ের পিছনের কন্ট্যাক্ট শিট দেখুন।

হাউজিং বেনিফিট এবকং কাউন্সিল ট্যাক্স বেনিফিট

কেলটান হাউজের রেভিনিউ এ্যান্ড বেনিফিট টিম কর্তৃক এই সংক্রান্ত সকল আবেদন এবং অনুসন্ধানের কাজ দেখাশোন করা হয়ে থাকে। আপনি যদি কারও সাথে দেখা করতে চান তাহলে আপনার নেইবারহুড অফিসে কল করে একটি এ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতে পারেন।