আপনার টেন্যান্সি

অধিকাংশ টেন্যান্টই সিকিওর ট্যোন্সির অধিকারী হয়ে থাকেন। যাঁরা হ্যাকনিতে নতুন কেবল তাঁরাই ইন্ট্রোডাক্টরী টেন্যান্সি আরম্ভ করবেন।

আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে

আমার টেন্যান্সির শর্তগুলি কি পরিবর্তিত হতে পারে?

কেবলমাত্র ভাড়া বা অন্য কোনও সেবা খরচের সিদ্ধান্ত ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে কাউন্সিল আপনার সাথে এবং সংশ্লিষ্ঠ সকল টেন্যান্টের সাথে পরামর্শ করেই তবে সে সব শর্ত পরিবর্তন করতে পারবে। আলোচনা দেখুন।
তবে আপনি টেন্যান্সি চুক্তির কোনও শর্ত ভঙ্গ করার কারণে আমরা যদি কোর্টের শরনাপন্ন হই তা হলে সে ক্ষেত্রে কোর্ট আপনার টেন্যান্সিকে ডিমোটেড টেন্যান্সিতে পরিবর্তিত করে দিতে পারবে।

আমি কি আমার গৃহে যতদিন উচ্ছা থাকতে পারবো?

আপনি হ্যাকনি কাউন্সিলে নতুন হলে সম্ভবতঃ একটি ইন্ট্রোডাক্টরি টেন্যান্সির অধিকারী হবেন, যার মেয়াদ কাল ১২ মাস। আপনি টেন্যান্সি চুক্তির শর্তসমূহ ঠিকমতো পালন করলে এক বছর পর আপনাকে সিকিওর টেন্যান্সি প্রদান করা হবে।
আপনি এই সিকিওর টেন্যান্সির অধিকারী হলে এই টেন্যান্সি চুক্তির শর্তসমূহ পালন সাপেক্ষে আপনি আপনার গৃহে যতদিন ইচ্ছা বসবাস করতে পারবেন। টেন্যান্সি ভঙ্গ করা দেখুন। আপনার মৃত্যু হলে, আপনার সাথে বসবাস করেন এমন পার্টনার বা আত্মিয়-স্বজন এই টেন্যান্সিটির উত্তোরাধিকার পাবেন, এবং আপনার পরিরবার যদি ভেঙ্গে যায় তাহলে জয়েন্ট টেন্যান্টস এবং নাম উল্লেখিত পার্টনারবৃন্দ কিছু নির্দিষ্ট অধিকার ভোগ করবেন। গৃহ পরিবর্তন দেখুন।
আপনি যদি আপনার গৃহে বসবাস না করেন বা এটাকে আপনার প্রধান বাসগৃহ হিসাবে ব্যবহার না করেন তাহলে আপনি সিকিওর টেন্যান্টের অধিকার হারাতে পারেন অথবা আপনার বাসগৃহটিও হারাতে পারেন।

আমার অধিকারগুলো কি কি?

আপনি কিছু চুক্তিভিত্তিক এবং কিছু আইনগত অধিকার ভোগ করেন। আপনার চুক্তিভিত্তিক অধিকারগুলো সবই আপনার টেন্যান্সি চুক্তিতে উল্লেখ করা আছে, এবং এগুলি হ্যাকনি কাউন্সিল কর্তৃকই লিখিত। টেন্যান্সি চুক্তি দেখুন। আপনার আইনগত অধিকারগুলো পার্লিয়ামেন্টের আইন দ্বারাই সুনির্দিষ্ট। টেন্যান্টদের অধিকারসমূহ দেখুন।

ইন্ট্রোডাক্টরী টেন্যান্সি

আপনি হ্যাকনীতে কেবলমাত্র নতুন অধিবাসি হলেই আপনাকে এই ইন্ট্রোডাক্টরী টেন্যান্সি গ্রহন করতে হবে। আপনি কিছু শর্ত মেনে চললে ১২ মাস পরই আপনি সিকিওর টেন্যান্সির অধিকারী হয়ে যাবেন। একজন ইন্ট্রোডাক্টরি টেন্যান্ট তাঁর গৃহটি ক্রয় করতে পারবেন না বা অন্যের সাথে পরিবর্তন করতে পারবেন না বা সেটা সাবলেটও দিতে পারবেন না।

সিকিওর টেন্যান্সি

সাধারণভাবে এক বছর অতিক্রান্ত হবার সাথে সাথেই আপনি সিকিওর টেন্যান্সির অধিকারী হয়ে যান। এই সিকিওর টেন্যান্সির ক্ষেত্রেই আপনি একজন টেন্যান্ট হিসাবে পরিপূর্ণ অধিকার ভোগ করতে পারবেন। টেন্যান্টদের অধিকারসমূহ দেখুন।

ডিমোটেড টেন্যান্সি

আপনার টেন্যান্সি এগ্রিমেন্টের উল্লেখিত শর্তসমূহ না মানলে আমরা যদি কোর্টের আশ্রয় গ্রহণ করি তাহলে সে ক্ষেত্রে কোর্ট আপনার সিকিওর টেন্যান্সিকে ডিমোটেড টেন্যান্সিতে পরিবর্তিত করে দিতে পারে। টেন্যান্টদের অধিকারসমূহ দেখুন।

টেন্যান্সি ভঙ্গ করা

ব্রিচ অফ টেন্যান্সি বা টেন্যান্সি ভঙ্গ পরিভাষাটি তখনই ব্যবহৃত হবে যখন আপনি আমাদেরকে আপনার টেন্যান্সি পাবার ক্ষেত্রে ভূল তথ্য দেবার মত কাজ করেছেন বলে প্রমানিত হবে বা আপনি যদি আপনার ভাড়া পরিশোধ না করেন অথবা আপনার প্রতিবেশীর সাথে হয়রানীমূলক কোনও ব্যবহার করে থাকেন তাহলে।

আপনি যদি এরকম ক্ষেত্রে এসব চুক্তিভঙ্গগুলো সংশোধন না করেন তা হলে আমরা কোর্টের শরনাপন্ন হবো। সে ক্ষেত্রে আপনাকে এবং আপনার পরিবারকে সেই গৃহ ত্যাগ করেও যেতে হতে পারে। আমরা কখনই চাইবো না যে এরকম পরিস্থিতির সৃষ্টি হোক এবং সে জন্য এরকম পরিস্থিতি যাতে না ঘটে সে ব্যাপারে আগে থেকেই বিভিন্ন পরামর্শ এবং সহযোগিতা প্রদান করবো।

আমরা যদি আপনাকে কোর্টে নিতে হয় তাহলে: